এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ব্রুকের ক্যাচ ফস্কিয়েও টলেনি আত্মবিশ্বাস, ওভালে ভারতীয় দলের জয়ের নায়ক মহম্মদ সিরাজ

Mohammed Siraj: ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট নয়টি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হলেন মহম্মদ সিরাজ।

লন্ডন: গতকাল ১৯ রানে ব্যাট করা হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন। সেই হ্যারি ব্রুকই ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) দ্বিতীয় ইনিংসে শতাধিক স্ট্রাইক রেটে ১১১ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এমন ক্ষেত্রে যে কারুর আত্মবিশ্বাস টলে যেতে পারে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন আশঙ্কা করেছিলেন এই ক্যাচ ফেলার জন্যই কুখ্যাত হয়ে থেকে যাবেন তিনি। তবে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যেন অন্য ধাতু দিয়েই গড়া।

ম্যাচ তথা সিরিজ়ের শেষ দিনে তিনি শুধু বল করলেন না, কার্যত আগুন ঝরালেন। তিন তিনটে উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার। তিনিই দলের হয়ে শেষ উইকেটটি নিয়ে ভারতকে ম্য়াচ জেতালেন। সিরিজ় ড্র করতে সাহায্য করলেন। মোট নয়টি উইকেট নিয়ে ম্যাচসেরাও হলে। তবে ব্রুকের ক্যাচ ফেলার পর তাঁর মনোভাব কেমন ছিলেন? কোনও সময় কি মনে হয়নি তিনি বড় ভুল করে দলকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন?

ম্যাচ শেষে সিরাজ জানান, 'সত্যি বলতে আমি বুঝতে পারিনি যে ক্যাচটা নিয়ে আমার পা বাউন্ডারি লাইনের কুশনে স্পর্শ করে যাবে। নিঃসন্দেহে ওটা ম্যাচ ঘোরানো এক মুহূর্ত ছিল। তবে আমি আজ সকালে কেবল ভাল জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। আর হ্যাঁ, সবসময় আমার নিজের প্রতি ওই বিশ্বাসটা ছিল যে আমিই দলকে ম্য়াচ জেতাব।'

 

সিরাজ কিন্তু ম্যাচ জেতালেনও। পরিসংখ্যান বলে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে সিরাজ যেন আরও বেশি করে জ্বলে উঠেন। ওভাল টেস্টেও ঠিক তেমনটাই হল। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিলেন তিনি। তাঁর এই লড়াই ক্রিকেটপ্রমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

পঞ্চম দিনের সকালবেলাতে নিজের প্রথম ওভারেই ইংল্যান্ডের শেষ বিশেষজ্ঞ ব্যাটার জেমি স্মিথকে ফিরিয়ে ভারতীয় সমর্থকদের মনে আশা জাগান সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণের বিরুদ্ধে ইংল্যান্ড শুরুটা জোড়া বাউন্ডারি দিয়ে করলেও, সময় যত গড়াল, ওভার প্রতি ওভার ততই ক্ষুরধার হয়ে উঠলেন তিনি। নিরন্তর উইকেট লক্ষ্য় করে বোলিং করে গেলেন ভারতের দুই ফাস্ট বোলার। তাঁদের আগুনে বোলিংয়ে একে একে ফিরলেন ওভারটন, টাঙরা। নয় উইকেট হারাল ইংল্যান্ড।

তবে দুরন্ত সাহসিকতার পরিচয় দিয়ে ক্রিস ওকস ব্যাটে নামেন। সোয়েটারের মধ্যে হাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসেন তিনি। অপরপ্রান্তে তখন ছিলেন গাস অ্যাটকিনসন। ওকসকে যাতে বল খেলতে না হয়, তা সুনিশ্চিত করেন অ্যাটকিনসন। তবে সিরাজের বলে বাউন্ডারি লাইনে ক্যাচও দেন তিনি। অবশ্য আকাশ দীপ তালুবন্দি করতে পারেননি। রক্তচাপ আরও বাড়ে। কিন্তু শেষমেশ সিরাজ অ্যাটকিনসনের উইকেট ভাঙতেই ম্যাচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget