এক্সপ্লোর

Ind vs Eng Day 3 Lunch: দুরন্ত ইনিংস খেলেও স্টোকসের অবিশ্বাস্য থ্রোয়ে রান আউট পন্থ, লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২৪৮/৪

Lords Test: ইংরেজ শিবিরের সব কৌশল নির্বিষ করে দিয়ে লর্ডসে তৃতীয় দিন প্রথম সেশনে দাদাগিরি করলেন ভারতীয় ব্যাটাররাই।

লর্ডস: নানারকম ফাঁদ পেতেছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। কখনও লেলিয়ে দিলেন এক্সপ্রেস গতির ফাস্টবোলার জোফ্রা আর্চারকে। কখনও পেসার ক্রিস ওকসকে দিয়ে বোলিং করালেন উইকেটকিপার জেমি স্মিথকে সামনে রেখে। নিজে বোলিং করে গেলেন শরীর লক্ষ্য করে। মিড উইকেট, ডিপ স্কোয়্যার লেগ রেখে অনসাইড ফাঁদ পাতলেন।

কিন্তু ইংরেজ শিবিরের সব কৌশল নির্বিষ করে দিয়ে লর্ডসে তৃতীয় দিন প্রথম সেশনে দাদাগিরি করলেন ভারতীয় ব্যাটাররাই। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। কে এল রাহুলও সেঞ্চুরির দোরগোড়ায়। 

তবু, লাঞ্চ বিরতির ঠিক আগে বড় ধাক্কা খেল ভারত। লাঞ্চের আগে শেষ ওভার। কে এল রাহুল ৯৮ রানে অপরাজিত এবং নন স্ট্রাইকিং প্রান্তে। রাহুল নিজে তো বটেই, গোটা ভারতীয় শিবির চেয়েছিল, যেন লাঞ্চের আগেই সেঞ্চুরি সম্পূর্ণ হয় রাহুলের। পন্থও চেয়েছিলেন, খুচরো রান নিয়ে সতীর্থ রাহুলকে স্ট্রাইক দিতে। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের বল শর্ট কভারে ঠেলে দ্রুত সিঙ্গল নিতে গেলেন। সেখানে ফিল্ডিং করছিলেন স্টোকস। তিনি দ্রুত গতিতে বল তুলে নিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দিলেন নিখুঁত থ্রো করে।

মাঠের আম্পায়ার সাহায্য চাইলেন থার্ড আম্পায়ারের। রিপ্লেতে দেখা গেল, স্টোকসের থ্রোয়ে স্টাম্প ভাঙার সময় ঋষভ নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছতে পারেননি। ৭৪ রান করে রান আউট হয়ে যান পন্থ। লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। প্রথম সেশনে যেখানে ইংরেজ বোলাররা কোনও উইকেট নিতে ব্যর্থ, তখন রান আউট হয়ে ইংল্যান্ডকে সামান্য হলেও যেন স্বস্তি দিলেন পন্থ।

 

লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২৪৮/৪। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে তারা। কে এল রাহুল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। ৯৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। একটি নজিরও গড়েছেন। ভারতীয় ওপেনারদের মধ্যে সেনা দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্জ ও অস্ট্রেলিয়া) রান করার নিরিখে বীরেন্দ্র সহবাগকে ছাপিয়ে গেলেন তিনি। রাহুলের সামনে শুধু সুনীল গাওস্কর।

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget