এক্সপ্লোর

Ind vs Eng Test Series: সিরাজ ও কৃষ্ণ, ধর্মের ভেদাভেদ মাঠের বাইরে উড়িয়ে দেশকে জেতালেন, ব্রিটিশ বধের নায়ক

Mohammed Siraj Prasiddh Krishna: ওভালে ইংরেজদের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন। তছনছ করে দিলেন ইংল্যান্ড ইনিংস।

ওভাল: একজন মুসলিম। রমজান পালন করেন। হজে গিয়েছিলেন। সেখান থেকে ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

অপরজন হিন্দু। দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ। রীতি মেনে সাত পাক ঘুরে বিয়ে করেছেন।

মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ (mohammed siraj and prasidh krishna)। দুই ধর্মাবলম্বী দুই ক্রিকেটার। ওভালে ইংরেজদের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন। তছনছ করে দিলেন ইংল্যান্ড ইনিংস। ভারতের জয়ের দুই নায়ক। দেশের জন্য মাঠে নিজেদের উজাড় করে দিলেন।

ওভালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ অমীমাংসিত রেখে ফিরছে ভারত। পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে ব্রিটিশদের ডেরায় তাদের দর্পচূর্ণ করেছে টিম ইন্ডিয়া। ওভালে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দলকে ম্যাচ জেতালেন সিরাজ ও কৃষ্ণ যে, সোশ্যাল মিডিয়ায় দুজনের বন্দনা শুরু হয়ে গিয়েছে। বলাবলি হচ্ছে, এটাই ভারত। বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। ধর্ম, জাতপাতের বিভেদ ভুলে দেশের জন্য মাঠে নিজেদের নিংড়ে দিলেন সিরাজ ও কৃষ্ণ। তৈরি করলেন উদাহরণ।

সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের নাটকীয় জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দুই পেসার। একটা সময় যশপ্রীত বুমরার ছায়ায় যেন ঢাকা পড়ছিলেন। জুটিতে জ্বলে উঠলেন এমন এক ম্যাচে, যে ম্যাচে বুমরা খেলছেন না। আর বুমরা না খেলা মানে ভারতীয় বোলিংও যেন ঝাঁঝ হারায়, বিশেষজ্ঞরাও সেরকম মনে করেন।

 

 

 

ওভালে অবশ্য নিজেদের প্রমাণ করার সংকল্প নিয়ে যেন বল করতে নেমেছিলেন দুই পেসার। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুজনই নিলেন চারটি করে উইকেট। সিরাজ ১০৪ রানে ৫টি। কৃষ্ণ ১২৬ রান খরচ করে ৪টি। সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে সিরাজের ৯ উইকেট। তিনিই ম্যাচের সেরা। ৮ উইকেট কৃষ্ণর।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget