এক্সপ্লোর

IND vs IRE 3rd T20: হোয়াইটওয়াশের হাতছানি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কি সুযোগ পাবেন শাহবাজরা?

Indian Cricket Team: ভারতের হয়ে আবেশ খান, জীতেশ শর্মা, শাহবাজ আমেদ এবং মুকেশ কুমার আয়ারল্যান্ডের বিরুদ্ধে এখনও সুযোগই পাননি।

ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ় পকেটে পুরে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বুধবার, ২৩ অগাস্ট সিরিজ়ের শেষ ম্যাচে (India vs Ireland 3rd T20) মুখোমুখি হবে দুই দল। যশপ্রীত বুমরার নেতৃত্বধীন টিম ইন্ডিয়ার সামনে আইরিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে। তবে সিরিজ ইতিমধ্যেই জেতা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বেঞ্চের শক্তি খতিয়ে দেখতে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সামনে পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ রয়েছে।

দীর্ঘ সময় পর মাঠে ফিরে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণ, উভয় ফাস্ট বোলারই বেশ ভাল গতিতে বল করেছেন। পেয়েছন উইকেটও। তাঁরা যে মোটামুটি ম্যাচ ফিট তা বোঝা হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ, বিশ্বকাপের পাশাপাশি সামনেই এশিয়ান গেমসও রয়েছে। সেই টুর্নামেন্টে সুযোগ পাওয়া বেশ কিছু খেলোয়াড় এই সিরিজ়েও রয়েছেন। তাঁদের পরখ করে নেওয়া ও ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। 

শাহবাজ আমেদ, জীতেশ শর্মা, আবেশ খান, মুকেশ কুমাররা এখনও পর্যন্ত এই সিরিজ়ে একটি ম্যাচেও সুযোগ পাননি। মুকেশ অবশ্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ় সফরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে শাহবাজ খেলেননি। জীতেশ এখনও আন্তর্জাতিক অভিষেক ঘটাননি। সঞ্জু স্যামসনকে বসিয়ে বা স্রেফ ব্যাটার হিসাবে জীতেশকে একবার পরখ করে দেখে নেওয়াই যেতে পারে। ম্যাচ ফিটনেসের কথা মাথায় রেখে বুমরা, প্রসিদ্ধও হয়তো এই ম্যাচ খেলবেন। তবে আবেশ খান টানা সাত ম্যাচ বেঞ্চে বসে। তিনি আবার এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। তাঁকে এশিয়ান গেমসের আগে একবার পরখ করে দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের বাইরে বসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।

বোলিং বিভাগে কিছু রদবদল ঘটতে পারলেও অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলানো সীতাংশু কোটাকের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে খুব বেশি ফের বদল করবে বলে মনে হয় না। রুতুরাজ, স্যামসন, রিঙ্কু সিংহরা কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালই খেলেছিলেন। আর প্রথম ম্য়াচে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় তাঁরা তেমন সুযোগ পাননি। এবার দেখার শেষমেশ কারা এই ম্যাচে সুযোগ পান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের সেরা বোলার বিরাট কোহলি!

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget