এক্সপ্লোর

IND vs IRE 3rd T20I: প্রথমবার টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিতেই সিরিজ় জয়, অধিনায়কত্বের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বুমরা

Jasprit Bumrah: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে যশপ্রীত বুমরা চারটি উইকেট নেন।

ডাবলিন: প্রায় এক বছর চোট আঘাতের জন্য দলের বাইরে থাকতে হয়েছিল। আয়ারল্যান্ড সিরিজ়ের (IND vs IRE T20I) মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ় ছিল। সামনেই আবার দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। তাই সকলেই এই সিরিজ়ে বুমরার ম্যাচ ফিটনেস ও তাঁর ফর্মের দিকে তাকিয়ে ছিলেন। হতাশ করলেন না ভারতের তারকা বোলার। প্রত্যাবর্তন সিরিজ়েই জিতে নিলেন সেরার পুরস্কার। 

শুধু প্রত্যাবর্তন ঘটিয়ে ভাল পারফর্ম করাই নয়, এই সিরিজে অধিনায়কত্বেরও দায়িত্ব ছিল বুমরার কাঁধে। বুমরা নিজে তো ভাল পারফর্ম করলেনই, তাঁর নেতৃত্বে ভারতও ২-০ স্কোরলাইনে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতল। এটাই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক বুমরার প্রথম সিরিজ় ছিল। একঝাঁক তরুণ ক্রিকেটার তাঁর অধীনেই এই সিরিজ়ে খেলেছে। তৃতীয় টি-টোয়েন্টির পর অধিনায়কত্ব করার অভিজ্ঞতাটা ঠিক কেমন, তা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বুমরা।

তিনি বলেন, 'অধিনায়কত্ব করে বেশ মজাই পেলাম। দেশকে নেতৃত্ব দেওয়াটা তো সবসময়ই গর্বের, সৌভাগ্যের। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কী আর কেউ হাতছাড়া করে। ক্রিকেটার হিসাবে আমি কোনও দায়িত্ব পেলে সেটাকে উপভোগই করি। তরুণরাও খুবই আগ্রহের এবং উৎসাহের সঙ্গে এই সিরিজ় খেলেছে।' বুমরা জানান তিনি একেবারে সুস্থ রয়েছেন এবং তাঁর আর কোনওরকম চোটআঘাতজনিত সমস্যা হচ্ছে না।

 

তবে দুর্ভাগ্যবশত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 3rd T20I) একট বলও গড়ায়নি। বৃষ্টির জন্য ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যায়। পরিবেশের এমন খামখেয়ালিপনায় ম্যাচ ভেস্তে যাওয়ায় টিম ইন্ডিয়ার সকলেই যে খানিকটা হতাশ, সেকথাও জানাতে ভোলেননি বুমরা। 'এমনভাবে ম্যাচ ভেস্তে যাওয়াটা খুবই হতাশাজনক ও বিরক্তিকর। এমনটা হবে, আমরা ভাবিনি। আকাশ তো পরিস্কারই ছিল।' বলেন ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চাঁদের মাটি ছুঁল ভারত, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা সচিন, রোহিত, বিরাটদের

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget