এক্সপ্লোর

IND vs IRE, WT20: মান্ধানার দুরন্ত ৮৭ রানের ইনিংসে ভর করে ১৫৫ রান তুলল ভারত

Smriti Mandhana: ভারতের হয়ে স্মৃতি মান্ধানা সর্বাধিক রান করেন। তিনি ৫৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।

গাইবেরখা: ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20 2023) সেমিফাইনালে পৌঁছতে হলে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে জিততেই হবে। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বেশ ভাল রান তুলল ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে ভারত ছয় উইকেটের বিনিময়ে ১৫৫ রান করল। ভারতের হয়ে স্মৃতি মান্ধানা ৫৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।

অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ

এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে ভারতীয় ওপেনার শুরুটা কিছুটা মন্থর তবে জমাট করেন। একদিকে স্মৃতি তুলনামূলক আগ্রাসী ব্যাটিং করলেও, শেফালি মন্থর গতিতেই ইনিংস এগিয়ে নিয়ে যান। ওপেনিংয়ে ৬২ রান যোগ করেন দুইজনে। তবে ২৯ বলে ২৪ রান করেই সাজঘরে ফিরতে হয় শেফালিকে। তাঁর আউট হওয়ার পর টুর্নামেন্টে খারাপ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত তিনে ব্যাট করতে নামেন।

স্মৃতির দুরন্ত ইনিংস

হরমনপ্রীতও রানের গতি বাড়াতে পারেননি। ২০ বলে মাত্র ১৩ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। প্রেন্ডারজাস্ট এক অনবদ্য ক্যাচ ধরে ভারতীয় অধিনায়ককে সাজঘরে ফেরান। তবে ভারতীয় অধিনায়ক নিজের ১৫০তম ম্যাচে এই ইনিংসের সুবাদেই তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেলেন। গত ম্যাচে লড়াকু ইনিংস খেলে নজর কাড়া, বাংলার রিচা ঘোষও এদিন ব্যর্থ। প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। তিন উইকেট নিয়ে ভারতকে বেশ বিপাকেই ফেলে দেন লরা ডিলেনি। তবে অপরদিকে পরপর উইকেট পড়তে থাকলেও স্মৃতি কিন্তু নিজের দুরন্ত ইনিংস চালিয়ে যান। তাঁর ব্যাটে ভর করেই ১৫০ রানের দিকে দ্রুত এগোচ্ছিল ভারতীয় দল।

 

তবে প্রেন্ডারজাস্টও স্মৃতিকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন। শেষমেশ জেমাইমা রডরিগেজের ১২ বলে ১৯ রানের ইনিংসে ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পার করে। আইরিশদের হয়ে ডিলেনি চার ওভারের ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার। আইরিশদের হারিয়ে ভারত টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে পারে কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: স্মৃতির অর্ধশতরানে ভর করে আয়ার্ল্যান্ডকে ১৫৬ রানের লক্ষ্য দিল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget