এক্সপ্লোর

IND vs NZ 1st Test: বৃষ্টি কি বিঘ্ন ঘটাবে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে? রবিবাসরীয় বেঙ্গালুরুর আবহাওয়া কেমন থাকবে?

India vs New Zealand: ম্যাচের শেষদিনে নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট জয়ের জন্য ১০৭ রানের প্রয়োজন।

বেঙ্গালুরু: গোটা টেস্ট ম্যাচ জুড়েই বৃষ্টি বারংবার বিঘ্ন ঘটিয়েছে। রবিবাসরীয় চিন্নাস্বামীতেও বৃষ্টি কিন্তু ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে গোটা দিনই আকাশ মেঘলা তো থাকবেই, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের চতুর্থ দিনের মতো পঞ্চম দিনেও আকাশ মেঘলা তো থাকবেই, পাশাপাশি ম্যাচের সময় দুই একবার ব্রজবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। Accuweather-র পূর্বাভাসও কিন্তু অনেকটা একই। শনিবার রাত থেকে রবিবার সন্ধে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে আখেরে বর্তমান পরিস্থিতির নিরিখে লাভ কিন্তু ভারতীয় দলেরই।

নিউজ়িল্যান্ডের ম্যাচ জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান। ম্যাচের জয়ের নিরিখে কিন্তু কিউয়িদের সম্ভাবনাই বেশি। তবে ভারতীয় দলের আশা ক্ষীণ হলেও, সেই সম্ভাবনা কিন্তু শূন্য নয়। অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ভারতের টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ্য বড় নয়। কিন্তু ইতিহাস ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জাগাবে। ভারতীয় দল অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ যে সে দল নয়, বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। 

ঘটনাটি দুই দশক আগের। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ২০৩ রানেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয় ভারত। মাইকেল ক্লার্কের নয় রানে ছয় উইকেটের জেরে দ্বিতীয় ইনিংসেও ২০৫ রানের বেশি করতে পারেনি ভারত। সেক্ষেত্রে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১০৭ রানের লক্ষ্যমাত্র ছিল।

এত কম রান নিয়ে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সৌজন্যে দলের স্পিনাররা। হরভজন সিংহের পাঁচ উইকেটসহ ভারতীয় স্পিনাররা দ্বিতীয় ইনিংসে মোট নয় উইকেট নেয়। ভারতীয় স্পিন ফাঁদে মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ রানে জয় পায় ভারত। রবিবাসরীয় চিন্নাস্বামীতে ওয়াংখেড়ের ঘটনারই পুনরাবৃত্তির আশায় টিম ইন্ডিয়ার অনুরাগীরা। ভারতীয়রা অবিশ্বাস্য কামব্যাক করে সিরিজ়ে এগিয়ে যেতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা, অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের সম্বল ১০৭ রানের পুঁজি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget