এক্সপ্লোর

IND vs NZ 1st Test: সরফরাজ-পন্থের লড়াইয়ের পর ৫৪ রানে পড়ল ৭ উইকেট, ৪৬২ রানেই অল আউট টিম ইন্ডিয়া

India vs New Zealand: সরফরাজ খান ও ঋষভ পন্থ চতুর্থ উইকেটে ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।

বেঙ্গালুরু: ঋষভ পন্থ (Rishabh Pant) ও সরফরাজ খানের (Sarfaraz Khan) অনবদ্য পার্টনারশিপ এক সময় ভারতীয় সমর্থকদের অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ফের একবার ব্যাটিং ব্যর্থতা। মাত্র ৫৪ রানের ব্যবধানে পড়ল সাত উইকেট। তাসের ঘরের মতো ভাঙল ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডার। ৪০৮ রানে তিন উইকেট থেকে ৪৬২ রানেই অল আউট হয়ে গেল ভারতীয় দল। ফলে জয়ের আশা জাগিয়েও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) ফের একবার হারের আশঙ্কা প্রবল হয়ে উঠল। 

প্রথম ইনিংসে ৪৬ রানে আউট হওয়ার পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ম্যাচ জয় তো দূর, আদৌ ইনিংসে পরাজয় এড়াতে পারবে কি না, সেই নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। ৩৫৬ রানের বিরাট লিড নিতে সক্ষম হয়েছিল টম ল্যাথামের দল। জবাবে ব্যাটে নেমে শুরু থেকেই রোহিত শর্মারা স্পষ্ট করে দেন যে বিনা যুদ্ধে টিম ইন্ডিয়া পরাজয় মানতে নারাজ।

রোহিত নিজেই অনবদ্য ৫০ রানের ইনিংসে পাল্টা লড়াইয়ের শুরুটা করেন। বিরাট কোহলি ও সরফরাজ খান সেঞ্চুরি পার্টনারশিপে ভারতের লড়াই এগিয়ে নিয়ে যান। তৃতীয় দিনের শেষ লগ্নে কোহলি ৭০ রানে আউট হন। তবে সরফরাজ ক্রিজে ছিলেন। চতুর্থ দিনের সকালে সরফরাজ ও পন্থই পাল্টা লড়াই চালু করেন। দিনের দ্বিতীয় ওভারেই ও রুর্কের বিরুদ্ধে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন সরফরাজ। লেট কাট, স্কুপে সরফরাজ ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতেই নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। তিন অঙ্কের রানে পৌঁছতে গর্জে উঠেন মুম্বইয়ের তরুণ ব্যাটার।

অপরদিকে, পন্থ নিজের মেজাজেই এগিয়ে যান। স্পিনারদের তো সেটেল হওয়ার সুযোগই দেননি তিনি। দেখতে দেখতেই পন্থ ও সরফরাজের পার্টনারশিপ ১৫০ রানের গণ্ডি পার করে। সরফরাজও ১৫০ রান পার করেন। তবে খানিকটা ক্লান্ত দেখানো শটে ঠিক তারপরেই ফেরেন সরফরাজ। শতরানের দিকে এগানো পন্থ তাতেও থামেননি। টিম সাউদির বিরুদ্ধে তাঁর ১০৭ মিটারের ছক্কা দেখে প্রতিপক্ষের গ্লেন ফিলিপ্স থেকে অপর পক্ষে দাঁড়ানো কেএল রাহুল, সকলেই হা। তবে সেঞ্চুরিটা অধরাই থেকে যায়। ৯৯ রানে রর্কের বলে প্লেড অন তিনি।

রাহুল, জাডেজা, অশ্বিন, কেউই আর সরফরাজ, পন্থের পর বড় রান করে ভারতের লিড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। কুলদীপ যাদবের উপস্থিতিতে কোনওরকমে ভারতীয় দলের লিড শতরানের গণ্ডি পার করে। তবে তিন বলের ব্যবধানে বুমরা ও সিরাজ আউট হওয়ায় ৪৬২ রানেই শেষ হয় ভারতের ইনিংস। কিউয়িদের হয়ে রুর্ক ও ম্যাট হেনরি তিনটি করে উইকেট নেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ডার্বিতে অতীত পারফরম্যান্স মূল্যহীন, ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে দাবি মোহনবাগান কোচের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget