এক্সপ্লোর

IND vs NZ Match Highlights: দুই 'বাতিল' ঘোড়ার টগবগানিতে নিউজ়িল্যান্ডকে দুরমুশ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত

Ishan Kishan Century: ঈশান যেদিন টি-২০ কেরিয়ারের সেরা ব্যাটিংটা করলেন, সেদিন টি-২০ ক্রিকেটে নিজের সেরা স্পেল করলেন বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ।

তিরুঅনন্তপুরম: দুই তরুণ তুর্কি। দুজনেরই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠল কেরলের তিরুঅনন্তপুরম। সেই কেরল, যে রাজ্যকে বলা হয় গড'স ওন কান্ট্রি। ভগবানের নিজের দেশ।

একজন, ঈশান কিষাণ (Ishan Kishan)। জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। বলা হয়েছিল, তাঁর মানসিকতায় পেশাদারিত্ব নেই। তিনি নাকি দায়িত্ব নিতে চাইছেন না। ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হলেও তিনি নাকি পালিয়ে বেড়াচ্ছেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন।

সেই ঈশান শনিবার তাঁর টি-২০ কেরিয়ারের সেরা ইনিংসটা খেললেন। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ছিল ৮৯। শনিবার মাত্র ৪২ বলে সেঞ্চুরি করলেন। টি-২০ ক্রিকেটে তাঁর দ্রুততম।

মাত্র ৪২ বলে সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে যা দ্রুততম। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সপ্তম দ্রুততম সেঞ্চুরি।

ঈশান যেদিন টি-২০ কেরিয়ারের সেরা ব্যাটিংটা করলেন, সেদিন টি-২০ ক্রিকেটে নিজের সেরা স্পেল করলেন বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ। একটা সময় ডেথ ওভারে রান খরচ করতেন। সেই তিনিই এখন ডেথ ওভারে ভারতের সেরা সম্পদ। বলে যেমন রয়েছে স্যুইংয়ের বিষ, তেমন উইকেট তোলার খিদে। ৪ ওভারে ৫১ রান খরচ করে ৫ উইকেট নিলেন বাঁহাতি পেসার। হর্ষিত রানা আসার পর থেকে যিনি একাদশে জায়গা পাচ্ছেন না। তবে হর্ষিত প্রত্যেক ম্যাচেই রান খরচ করছেন। যে কারণে তাঁকে বসিয়ে খেলানো হল অর্শদীপকে। হতাশ করেননি পঞ্জাব দ্য পুত্তর। টি-২০ ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান নিয়ে মাঠ ছাড়লেন।

সব মিলিয়ে ভারতের ২৭১/৫ তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ২২৫ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ড । ৩৮ বলে ৮০ রান করে দলকে টানছিলেন ফিন অ্যালেন । যিনি আগামী আইপিএলে খেলবেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে । তবে অ্যালেন ফিরতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকল নিউজ়িল্যান্ড ।

শেষ পর্যন্ত ৪৬ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে পকেটে পুরলেন সূর্যকুমার যাদবরা । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget