এক্সপ্লোর

IND vs NZ Match Highlights: ব্যাটে ঝড় তুললেন শিবম দুবে, বিধ্বংসী হাফসেঞ্চুরি, তবু ভারত ম্যাচ হেরে বসল ৫০ রানে

India vs New Zealand: টি-২০ সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে ৩-০ এগিয়ে ছিল ভারত। বুধবার নিউজ়িল্যান্ড জিতলেও সিরিজে ৩-১ এগিয়ে ভারত।

বিশাখাপত্তনম: কার্যত হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের সিক্স হিটিং মেশিন বলা হয় তাঁকে। ১৫ বলে হাফসেঞ্চুরি করে ভারতকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরিয়েছিলেন সেই শিবম দুবে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২১৬ রান তাড়া করতে নেমে ভারত তখন স্বপ্ন দেখছে।

তবে স্বপ্ন চুরমার হয়ে গেল একটি অঘটনে। ম্যাট হেনরির বলে শট খেলেছিলেন হর্ষিত রানা। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে ততক্ষণে বেরিয়ে এসেছেন শিবম। সম্ভবত ভেবেছিলেন, রান নিয়ে দ্রুত স্ট্রাইকে ফিরবেন। বদলে দেবেন ম্যাচের রং।

কিন্তু হর্ষিতের সেই শট বোলার হেনরির হাতে লেগে ভেঙে দিল স্টাম্প। শিবম ক্রিজের বাইরে। রান আউট হয়ে গেলেন মুম্বইয়ের তারকা। ২৩ বলে ৬৫ রান করে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২১৬ তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে গেল ভারত। ৫০ রানে ম্যাচ হেরে গেল ভারত।

টি-২০ সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে ৩-০ এগিয়ে ছিল ভারত। বুধবার নিউজ়িল্যান্ড জিতলেও সিরিজে ৩-১ এগিয়ে ভারত।

চতুর্থ টি-২০ ম্যাচে বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। বিশাখাপত্তনমের ব্যাটিং সহায়ক পিচে শুরুতে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তোলে ২১৫/৭।

ঝোড়ো শুরু করেছিলেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার - টিম সিফার্ট ও ডেভন কনওয়ে । মাত্র ৮.২ ওভারে ১০০ রান তোলেন দুজনে । ২৩ বলে ৪৪ তোলেন কনওয়ে । সিফার্ট পরের আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে । এদিন তাঁর ব্যাটে ঝড় দেখে খুশি হবেন নাইট কর্তারা । ৩৬ বলে ৬২ রান করলেন কিউয়ি উইকেটকিপার । তাঁরাই দলের ইনিংসের রিংটোন সেট করে দিয়ে যান।

 

মাঝে পরপর উইকেট হারালেও শেষ বেলায় ফের ঝড় তুললেন ডারিল মিচেল । ১৮ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত রইলেন তিনি। এছাড়া রান পেয়েছেন গ্লেন ফিলিপ্স । ১৬ বলে ২৪ করেন তিনি । 

রান তাড়া করতে নেমে প্রথম বলেই অভিষেক শর্মাকে হারিয়ে বসে ভারত। রিঙ্কু সিংহ ৩০ বলে ৩৯ ও সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করলেও লাভ হয়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget