এক্সপ্লোর

IND vs NZ: কোন পরিকল্পনায় বল হাতে বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি?

Mohammed Shami: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানের বিনিময়ে সাত উইকেট নেন মহম্মদ শামি।

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার, ১৫ নভেম্বর বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে কোহলির ইতিহাসের পর বল হাতে ঝড় তোলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সাত সাতটি উইকেট নিয়ে কার্যত একাই নিউজ়িল্যান্ডের (IND vs NZ) ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন ভারতের তারকা ফাস্ট বোলার। অথচ এই বোলারই বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচে ভারতীয় একাদশে সুযোগই পাচ্ছিলেন না। সুযোগ পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ম্যাচে পারফর্ম করে নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। 

বিশ্বকাপের শুরু তো বটেই, এশিয়া কাপে তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি শামি। তবে চার ম্যাচ বাইরে বসার পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান শামি। একটা সুযোগের অপেক্ষাতেই তিনি ছিলেন। সুযোগ পেয়েই কিউয়িদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। হন ম্যাচ সেরা। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও তিনি ম্যাচ সেরা হন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে শামি বলেন, 'আমি একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। হালে খুব বেশি সাদা বলের ক্রিকেট তো খেলিনি আমি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আমার ফেরাটা শুরু হয়।' 

শামি জানান তিনি বল করার সময় খুব বেশি পরীক্ষা, নিরীক্ষার থেকে জিনিসপত্র সহজ সরল রাখাটাই পছন্দ করেন। 'আমরা তো বিকল্প বল থাকা, বোলিংয়ে সংমিশ্রণ থাকা নিয়ে প্রচুর কথা বলি। তবে আমি ব্যক্তিগতভাবে নতুন বলে ফুল লেংথের বল করে উইকেট নেওয়ার পরিকল্পনাতেই থাকি।' মত শামির। 

দীর্ঘদিন ধরে ভারতের ঘরে কোনও আইসিসি ট্রফি নেই। সেই নিয়ে টিম ইন্ডিয়াকে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি। তবে রবিবার সেই প্রতীক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এমন সুযোগ বারবার আসে না, তাই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে ভারতীয় দলের ক্রিকেটাররা বদ্ধপরিকর হয়েই মাঠে নেমেছিলেন বলে জানান শামি।

তিনি বলেন, 'এই অনুভূতিটা এককথায় দারুণ। বিগত দুই বিশ্বকাপে আমরা (সেমিফাইনালে) হেরে গিয়েছিলাম। এরপর আমরা কবে এমন সুযোগ পাব, বা আদৌ পাব কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই এই সুযোগটা আমরা কোনওভাবেই হাতছাড়া করত চাইনি। নিজের সবটা উজাড় করে দিতে বদ্ধপরিকর ছিলাম।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget