এক্সপ্লোর

IND vs SA 1st Test: খেলেছেন ১৬৯ রানের ইনিংস, আবার একাধিকবার ০ রানেও ফিরছেন, বক্সিং ডে টেস্টে কোহলির রেকর্ড কেমন?

Virat Kohli: বিরাট কোহলি বক্সিং ডে টেস্টে ১০ টি ইনিংস খেলেছেন।

নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কেটে গিয়েছে এক মাসেরও অধিক সময়। অবশেষে ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ, ২৬ ডিসেম্বর থেকে শরু হতে চলা প্রথম টেস্টে (IND vs SA 1st Test) মাঠে নামবেন কোহলি। লক্ষ্য রামধনুর দেশের প্রথমবার টেস্ট সিরিজ় জয়। ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য এই সিরিজ়ে কোহলির ব্যাট চলা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা তাঁর দিকে নজর রাখবেন।

২৬ ডিসেম্বর মানেই বক্সিং ডে। এই দিনেই নিয়ম মেনে পৃথিবীর একাধিক প্রান্তে টেস্ট ম্যাচ আয়োজিত হয়। এই বক্সিং ডে টেস্টে মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার তথা ভারতীয় দলের মহাতারকা বিরাট কোহলির রেকর্ড কেমন? বক্সিং ডে টেস্ট কোহলি সাফল্য, ব্যর্থতা, দুইই দেখেছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম বক্সিং ডে টেস্ট খেলতে নামেন বিরাট কোহলি। সেই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও শূন্য রানে আউট হন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের পরবর্তী বক্সিং ডে টেস্টে কোহলি ৪৬ ও ১১ রান করেন। নিজের তৃতীয় বক্সিং ডে টেস্টে অবশেষে 'কিং কোহলি' বড় রানের ইনিংস খেলেন। অজ়িদের বিরুদ্ধে মেলবোর্নে ১৬৯ ও ৫৪ রানের ইনিংস খেলেন। সেই টেস্টের চার বছর পর ফের একবার কোহলি অজ়িদের বিরুদ্ধেই মাঠে নামেন। এক্ষেত্রে তিনি প্রথম ইনিংসে ৮২ রান করলেও, দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগেই আউট হয়ে যান। তার তিন বছর পর আজকের ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে কোহলি ৩৫ ও ১৮ রান করে আউট হন। বক্সিং ডে টেস্টে সব মিলিয়ে কোহলি ১০ ইনিংসে মোট ৪২৬ রান করেছেন। তিনি একটি শতরানের পাশাপাশি দুইটি অর্ধশতরানও করেছেন। অধিনায়ক হিসাবে কোহলি দুইটি টেস্ট জিতলেও, খেলোয়াড় হিসাবে তিনি দুই ম্যাচ হারের পাশাপাশি এক ম্যাচ ড্র করেছেন। কোহলির সামনে তাঁর বক্সিং ডে টেস্টের রেকর্ড শুধরানোর সম্ভাবনা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget