এক্সপ্লোর

IND vs SA: 'রান কম ছিল, না হলে শতরানটা হয়েই যেত', ম্য়াচশেষে কোহলি-অর্শদীপের হাসিঠাট্টার ভিডিও ভাইরাল

Virat Kohli: বিশাখাপত্তনমে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তৃতীয় ম্যাচটি ছিল তাঁর পয়মন্ত বিশাখাপত্তনমে। সেখানে কিন্তু বিরাট কোহলি সুযোগ হাতছাড়া করলেন না। ৪৫ বলে ফের একবার দুরন্ত এক ৬৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও কোহলি অনবদ্য ছন্দে ছিলেন। রোহিতের অর্ধশতরান এবং যশস্বী জয়ওয়ালের সেঞ্চুরির পর কোহলির অর্ধশতরানে ভারতীয় দল ৬১ বল বাকি থাকতেই নয় উইকেটে ম্যাচ জিতে নেয়। এরপরেই অর্শদীপ সিংহকে কোহলিকে বলতে শোনা যায়, 'পাজি রানটাই কম ছিল, নয়তো সেঞ্চুরি আজ পাকা ছিল।' কোহলি মজার ছলে বলেন, 'টস জিতে গিয়েছি, নয়তো তোরও (বলে শতরান) পাকা ছিল আজ।'

 

কোহলি এবং অর্শদীপের এই মজাদার কথোপকথনের ভিডিওই সোশ্যাল মিডিয়ায় সকলের মন জিতে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪০ বলে অর্ধশতরান করলেন তিনি, ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিনি। তিন ম্যাচে মোট ৩০২ রান করে সিরিজ় সেরা হলেন 'কিং'। এই নিয়ে ২০ নম্বর বার আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ় সেরা হলেন কোহলি। সচিনকে পিছনে ফেলে এই তালিকায় সর্বকালীন রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। বিশাখাপত্তনমে এই নিয়ে অষ্টম ইনিংসে তৃতীয় অর্ধশতরানও এল তাঁর ব্যাট থেকে। এই মাঠেই তিনটি শতরানসহ তিনি মোট ৬৫২ রান করেছেন, ১০৮-র অধিক গড় এবং ১০৩.৪৯ স্ট্রাইক রেটে। এত গড়ে কোনও মাঠে এর থেকে অধিক রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই।

সব মিলিয়ে বলা চলা এই সিরিজ় কোহলির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়ে গেল। কিন্তু কোহলি নিজে কী বলছেন? ম্যাচ শেষে সিরিজ়সেরার পুরস্কার নিতে এসে বিরাটকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে এই সিরিজ়ে আমি যেভাবে ব্যাটিং করেছি, এটাই আমার জন্য সবথেকে বেশি সন্তুোষের। বিগত দুই, তিন বছরে এই ধরনের ক্রিকেট খেলেছি বলে আমার মনে হয় না। আমার খেলাটা একেবারে ঠিকঠাক হচ্ছে। এই ফর্মটা ধরে রাখারই তো সবসময় চেষ্টা করে এসেছি আমি। চেষ্টা করেছি যাতে নিজের তৈরি করা স্তরটা ধরে রাখি এবং দলের হয়ে ম্য়াচে প্রভাব ফেলতে পারি। আমি মাঠে এমন ব্যাট করতে পারলে তো তাতে দলেরই লাভ হয়। আমার এটুকু আত্মবিশ্বাস রয়েছে যে মাঠে যেমনই পরিস্থিতি হোক না কেন, যতই চাপ থাকুক না কেন, আমি সেটা সামলে নিতে পারব।'

তবে কোহলি একথা খোলাখুলি মেনে নেন যে তিনি স্বয়ং অনেক সময়ই তাঁর আত্মবিশ্বাস টলেছে, তিনি নিজেকে প্রশ্নও করেছেন। 'ব্যাটারদের জন্য একটা ভুলই যথেষ্ট। তাই যখন নিজের দক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়, তখন চাপ বাড়ে। তবে বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের এই ভয়টাই তো জয় করতে হয়। এটা একটা লম্বা সফর যেখানে নিজের ভুল থেকে শিক্ষা নিতে হয়। আমি জানি যে কোন সময় আমার নেতিবাচক চিন্তাভাবনা শুরু হয় যেখানে আমি নিজের ওপরেই আস্থা রাখতে পারি না। তবে এগুলি জানলে ধীরে ধীরে মানুষ হিসাবেও উন্নতি করা যায়। হ্যাঁ, আমি বহুবার আত্মবিশ্বাস হারিয়েছি আর সেটা স্বীকারও করেছি। কিন্তু এত লম্বা একটা  সফরে এমন তো সব মানুষেরই হয়। দলের জয়ে অবদান রাখতে পারছি, এতেই আমি খুশি।' জানান কোহলি

  

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget