এক্সপ্লোর

IND vs SL 2nd T20: হাঁটুতে চোট, গোটা টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন স্যামসন

IND vs SL: ভারতীয় নির্বাচক কমিটি সঞ্জুর বদলে জীতেশ শর্মাকে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে সুযোগ দিয়েছে।

মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL 1st T20) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (Team India)। কাল, বৃহস্পতিবারই (৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে গোটা টি-টোয়েন্টি সিরিজেই আর মাঠে নামতে পারবেন না ভারতের তারকা কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)।

শোনা যাচ্ছিল ভারতীয় দলের সঙ্গে সঞ্জু স্যামসন পুণেতে যাননি, তিনি মুম্বইতেই রয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ঝাঁপ দিয়ে পাথুম নিসাঙ্কার ক্যাচ ধরতে যান স্যামসন। এই ক্যাচের প্রয়াসেই তাঁর হাঁটুতে চোট লাগে। যদিও ম্যাচে এই ঘটনা ঘটার পরেও সঞ্জু মাঠে ছিলেন বটে, তবে তাঁকে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের উপদেশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চোটের কারণেই তাঁর আর টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। সদ্যই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে স্যামসনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়।

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়, 'স্যামসন ওয়াংখেড়েতে ভারত শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাউন্ডারির কাছে এক বল ধরতে গিয়ে বাঁ-হাঁটুতে চোট পান। এর ফলেই সঞ্জু স্যামসন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন। সঞ্জুকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরেই এক বিশেষজ্ঞ তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেন।' ভারতীয় নির্বাচক কমিটি সঞ্জুর বদলে জীতেশ শর্মাকে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে সুযোগ দিয়েছে।

 

পুণেতেই ফয়সালা?

বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের। আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।

একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে। আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে।

উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না। যশপ্রীত বুমরাও প্রত্যাবর্তনের অপেক্ষায়। নিজের জায়গা ধরে রাখতে হলে তাই পারফর্ম করতেই হবে হর্ষলকে। চোট পেয়ে সম্ভবত এই ম্যাচের বাইরে সঞ্জু স্যামসন। পুরো দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলেও সূত্রের খবর, মুম্বইয়েই রয়ে গিয়েছেন স্যামসন।

পুণেতে অবশ্য শ্রীলঙ্কার রেকর্ড ভাল। এখানে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারানোর নজিরও রয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে অল্পের জন্য লক্ষ্যপূরণ হয়নি। সিরিজে সমতা ফেরাতে তাই মরিয়া থাকবে দাসুন শনাকারা।

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget