এক্সপ্লোর

IND vs SL 3rd T20: জয়ের ধারা অব্যাহত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ছয় সিরিজ জিতল টিম ইন্ডিয়া

Arshdeep Singh: গত ম্যাচে নো বল করায় সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ, এই ম্যাচে তিন উইকেট নিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি।

রাজকোট: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি (IND vs SL) সিরিজ ২-১ জিতল ভারত। ২২৯ রান তাড়া করতে নেমে ১৩৭ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৯১ রানে ম্যাচ জিতল ভারত। গত ম্যাচে নো বল করায় সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh), এই ম্যাচে তিন উইকেট নিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি।

ব্যর্থ মিডল অর্ডার

২২৯ রানের বিরাট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। দুই শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস কিন্তু শুরুটা দারুণভাবে করেছিল। মাত্র ৪.৫ ওভারেই ৪৪ রান তুলে ফেলেছিলেন দ্বীপরাষ্ট্রের ওপেনাররা। তবে ছন্দে দেখানো কুশল মেন্ডিসকে ২৩ রানে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন অক্ষর পটেল। প্রথম সাফল্য পাওয়ার পরেই ভারতীয় বোলাররা সুযোগ হাতছাড়া করেনি। পরের দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন ভারতীয় বোলাররা। চরিথ আসালঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা লড়াই করার সামান্য চেষ্টা করেন বটে, তবে তাতে লাভের লাভ তেমন হয়নি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে দ্বীপরাষ্ট্র।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা গত ম্যাচে অনবদ্য অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও তিনি লড়াই করার চেষ্টা করেন বটে। তবে ২৩ রানেই তাঁকে সাজঘরে ফেরান অর্শদীপ সিংহ। শানাকা ফিরতেই ভারতের জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। অর্শদীপই দিলশান মধুশঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস সমাপ্ত করেন। ১৩৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৯১ রানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ে টানা ছয় সিরিজ জিতল টিম ইন্ডিয়া। 

প্রথম ইনিংস

গত ম্যাচে অর্শদীপ সিংহ পাঁচটি নো বল করার পর এই ম্যাচে তাঁকে খেলানো নিয়ে সংশয় ছিলই। তবে ভারতীয় ম্য়ানেজমেন্ট অর্শদীপের ওপরই আস্থা রাখেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে কোনওরকম বদল করেনি ভারতীয় দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঈশান কিষাণ এই ম্যাচেও ব্যাট হাতে রান পাননি। মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। তবে নিজের দ্বিতীয় আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হতে ঝড় তোলেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। তাঁর ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসই ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ায়।

অপরদিকে, শুভমন গিলও গোটা সিরিজে রান পাননি। তিনি শুরুটা ভীষণ রক্ষণাত্মকভাবেই করেন। প্রথম ৯ বলে তো নিজের খাতাই খুলতে পারেননি ভারতের তরুণ ওপেনার। তবে তারপরেই বাউন্ডারি মেরে নিজের খাতা খোলেন শুভমন। শুভমন দেখেশুনে নিজের ইনিংস গড়লেও দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার (Suryakumar Yadav) কিন্তু শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন। ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অধর্শতরান পূর্ণ করার পর তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। তবে সূর্য একদিকে অনবদ্য ব্যাটিং করলেও ভারতীয় মিডল অর্ডারের বাকিরা কিন্তু তেমন রানই পাননি।

শুভমন গিল ৪৬ রান আউট হলে সূর্য ও তাঁর ১১১ রানের পার্টনারশিপ ভাঙে। তারপর হার্দিক ও দীপক হুডা, উভয়েই মাত্র চার রানে আউট হন। শেষমেশ ফের একবার সূর্যর সঙ্গ দেন অক্ষর পটেল। গত ম্যাচে দুইজন মিলে ৯১ রান যোগ করেছিলেন, এদিন সূর্য ও অক্ষর ২০ বলে ৩৯ রান যোগ করেন। মাত্র নয় বলে ২১ রানের ছোট্ট ইনিংস খেলেন অক্ষর। তবে ম্যাচের সমস্ত স্পটলাইট কেড়ে নেন সূর্য। মাত্র ৪৫ বলে নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করে ফেলেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। তিনি শেষ পর্যন্ত ১১২ রানে অপরাজিত থাকেন। ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে।

 আরও পড়ুন: 'ও কি আদৌ ফিট?' রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক কপিল দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget