এক্সপ্লোর

IND vs SL 3rd T20: নিজের কেরিয়ারের তৃতীয় শতরান করলেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: মাত্র ৪৫ বলে নিজের শতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। ভারতীয় হিসাবে এটি টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম শতরান।

রাজকোট: ২০২১ সালের মার্চ মাসে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তারপর দুই বছরও কাটেনি, ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের (Team India) অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। শনিবার, ৭ জানুয়ারি ফের একবার তিনি নিজের দক্ষতা প্রমাণ করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SL 3rd T20) মাত্র ৪৫ বলে নিজের শতরান পূরণ করলেন সূর্য।

দ্বিতীয় দ্রুততম শতরান

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিংহভাগ ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও, সূর্যকুমার যাদব কিন্তু সুন্দর অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সেই ফর্ম অব্যাহত রাখলেন সূর্য। রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের ইনিংসে ভারতীয় দলের ভিত গড়ে দিয়েছিলেন। সেই ভিতেই ইমারত গড়লেন সূর্যকুমার। শুরু থেকে আগ্রাসী ছন্দে ব্যাট করা সূর্য মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। ৫০ করার পর তো তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। মাত্র ৪৫ বলেই শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। এটি টি-টোয়েন্টির ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান। শেষমেশ ১১২ রানে অপরাজিত থাকেন সূর্য।

প্রথম ইনিংস

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঈশান কিষাণ এই ম্যাচেও ব্যাট হাতে রান পাননি। মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। তবে নিজের দ্বিতীয় আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হতে ঝড় তোলেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। তাঁর ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসই ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ায়।

অপরদিকে, শুভমন গিলও গোটা সিরিজে রান পাননি। তিনি শুরুটা ভীষণ রক্ষণাত্মকভাবেই করেন। প্রথম ৯ বলে তো নিজের খাতাই খুলতে পারেননি ভারতের তরুণ ওপেনার। তবে তারপরেই বাউন্ডারি মেরে নিজের খাতা খোলেন শুভমন। শুভমন দেখেশুনে নিজের ইনিংস গড়লেও দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার কিন্তু শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন। ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অধর্শতরান পূর্ণ করার পর তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। তবে সূর্য একদিকে অনবদ্য ব্যাটিং করলেও ভারতীয় মিডল অর্ডারের বাকিরা কিন্তু তেমন রানই পাননি।

শুভমন গিল ৪৬ রান আউট হলে সূর্য ও তাঁর ১১১ রানের পার্টনারশিপ ভাঙে। তারপর হার্দিক ও দীপক হুডা, উভয়েই মাত্র চার রানে আউট হন। শেষমেশ ফের একবার সূর্যর সঙ্গ দেন অক্ষর পটেল। গত ম্যাচে দুইজন মিলে ৯১ রান যোগ করেছিলেন, এদিন সূর্য ও অক্ষর ২০ বলে ৩৯ রান যোগ করেন। মাত্র নয় বলে ২১ রানের ছোট্ট ইনিংস খেলেন অক্ষর। তবে ম্যাচের সমস্ত স্পটলাইট কেড়ে নেন সূর্য। মাত্র ৪৫ বলে নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করে ফেলেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে।

আরও পড়ুন: 'ও কি আদৌ ফিট?' রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক কপিল দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget