এক্সপ্লোর

IND vs WI 1st Test: অভিষেক ম্যাচে যশস্বীর ব্যাটিং দেখে বিরাট ভবিষ্যদ্বাণী অশ্বিনের

Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনশেষে যশস্বী ৪০ রানে অপরাজিত রয়েছেন।

ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্টের (IND vs WI 1st Test) প্রথম দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতীয় দলের হাতে। সৌজন্যে আর অশ্বিনের পাঁচ উইকেট আর দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জমাটি ব্যাটিং। দিনশেষে রোহিত ৩০ ও এই ম্যাচেই নিজের অভিষেক ঘটানো যশস্বী ৪০ রানে অপরাজিত হয়েছেন।  

তরুণ যশস্বীকে নিজের ইনিংসের শুরুতে খানিকটা নড়বড়েই দেখায়। তবে ইনিংস যত গড়ায়, ততই যশস্বী ব্যাট হাতে নিজের দক্ষতা মেলে ধরেন যশস্বী। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ আর অশ্বিন (Ravichandran Ashwin) যশস্বীকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে অশ্বিন বলেন, 'যশস্বী খুবই চনমনে এবং প্রতিভাবান একজন ক্রিকেটার। আশা করছি ও নিজের কেরিয়ারে অনেক সাফল্য পাবে। আমার মনে হয় ভবিষ্যতে অদূর ব্যাট থেকে বিশেষ কিছু পারফরম্যান্স দেখতে পাব।'

প্রসঙ্গত, অশ্বিন বিগত কয়েক বছর ধরে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের হয়েই আবার মাঠে নামেন যশস্বীও। তাই খুব কাছে থেকে যশস্বীকে দেখার সুযোগ পেয়েছেন অশ্বিন। আইপিএলে স্বপ্নের ফর্মে থাকা যশস্বীকে ভারতীয় টেস্ট দলেও সুযোগ দেওয়া হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাত থেকেই টেস্ট ক্যাপ পান যশস্বী। তারপর তাঁরই সঙ্গে নামেন ওপেন করতে। এদিন ব্যাট করতে নেমে স্বাভাবিকভাবেই শুরুতে কিছুটা বিচলিত ছিলেন যশস্বী। দীর্ঘ সময় নিজের খাতা খুলতে পারেননি তিনি। তবে একবার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরই তাঁর ব্যাটিংয়ে ছন্দও ফেরে। 

 

চার মেরে টেস্টে নিজের খাতা খোলেন যশস্বী। রোহিতের বিরুদ্ধে শুরুর দিকে কয়েকটি এলবিডব্লু আপিল হলেও, তিনিও ভাল ছন্দে ব্যাট করেন। প্রথম দিনশেষে এই দুই তারকাই অপরাজিত রয়েছেন। নিশ্চয়ই নিজেদের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে বদ্ধপরিকর হবেন দুই ভারতীয় ওপেনার। নিজেদের লক্ষ্যে তাঁরা আদৌ পৌঁছতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget