এক্সপ্লোর

IND vs WI 1st Test: এটা তো সবে শুরু, অভিষেক টেস্টেই অনবদ্য শতরান করে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন যশস্বী

Yashasvi Jaiswal: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে যশস্বী জয়সওয়াল ১৪৩ রানে অপরাজিত রয়েছেন।

ডমিনিকা: ডমিনিকায় ভারত (Team India) এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচ আয়োজিত হচ্ছে। এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটাচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ এই ব্যাটারের দিকে সকলেরই নজর ছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পর দুরন্ত আইপিএল তাঁকে জাতীয় দলে সুযোগ পাইয়ে দেয়। যশস্বী কিন্তু প্রথম ইনিংসেই শতরান হাঁকিয়ে নিজের সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালেন।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে যশস্বী ১৪৩ রানে অপরাজিত রয়েছেন। ১৭তম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের অভিষেক টেস্টেই শতরান হাঁকান কোহলি। অনবদ্য শতরান হাঁকানোর পর যশস্বী কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে চান না। ভারতীয় ওপেনার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে এটা সবে শুরু। ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমি নিজের খেলাটাই খেলেছি। সকলকে ধন্যবাদ জানাতে চাই। তবে এটা সবে শুরু, আসন্ন দিনে আরও ভাল পারফর্ম করতে চাই।'

ডমিনিকার মন্থর পিচ ও আউটফিল্ডে রান করাটা বেশ কঠিন ছিল বলেই জানান যশস্বী। 'পিচটা খুব মন্থর এবং আউটফিল্ডটাও মন্থর। ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। খুব গরম ছিল, কিন্তু আমি দেশের হয়ে ব্যাটিং চালিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম। খেলাটা উপভোগ করতে চাইছিলাম। আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি এবং টেস্টে এইসব চ্যালেঞ্জ তো আসবেই। বল সুইং, সিম হলে খেলতে ভালই লাগে।' জানান যশস্বী।

 

যশস্বীর ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণের জন্য সংঘর্ষের গল্প সকলেরই জানা। কঠিন লড়াই করে জাতীয় দলের একাদশ প্রথম সুযোগই লুফে নিয়েছেন  তরুণ তুর্কি। শতরান হাঁকিয়ে তাই খানিকটা আবেগঘনই হয়ে পড়েন যশস্বী। তিনি বলেন, 'এই ইনিংসটা আমার কাছে বিশেষ অনুভূতির। নিজের ওপর গর্বিত আমি। ভারতীয় দলে সুযোগ পাওয়াটা তো একেবারেই সহজ নয়। আমি এর জন্য তাই সমর্থক, টিম ম্যানেজমেন্ট, রোহিত ভাই, সকলকেই ধন্যবাদ জানাতে চাই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget