এক্সপ্লোর

IND vs WI 2nd ODI: ব্যাটিং ব্যর্থতার দিনেও ওপেনারদের প্রশংসায় অধিনায়ক হার্দিক

India vs West Indies 2nd ODI: দ্বিতীয় ওয়ান ডেতে ভারত মাত্র ১৮১ রান করলেও, ভারতীয় ওপেনাররা শুরুতে ৯০ রান যোগ করেন।

বার্বাডোজ: প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ের পর, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 2nd ODI) বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের (Indian Cricket Team) দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। দুই সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে একেবারে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাত্র ১৮১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ছয় উইকেট হাতে রেখে সহজেই ১৮২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ান দল। 

ম্যাচ শেষে এদিনের অধিনয়াক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) কিন্তু মেনে নিচ্ছেন আগের দিনের থেকে এই ম্যাচের ব্যাটিং উইকেট অনেকটাই ভাল ছিল। কিন্ত ব্যাটাররা পরিকল্পনামাফিক খেলতে পারেননি। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হার্দিক বলেন, 'আমাদের যেভাবে ব্যাটিং করা উচিত ছিল, আমরা তেমনটা করতে পারিনি। প্রথম ম্যাচে যেমন উইকেট ছিল, তার থেকে এই পিচটা ভাল। তবে শুভমন (গিল) বাদে দলের সব ব্যাটারই ফিল্ডারদের হাতে ক্যাচ দিয়ে বসেন। হতাশ তো বটেই, তবে এই হার থেকেও অনেক কিছু শেখার রয়েছে।'

দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও শুভমন গিল ও ঈশান কিষাণ, দুই ওপেনিং ব্যাটারের খেলা কিন্তু হার্দিকের প্রশংসা কেড়ে নেয়। 'যেভাবে আমাদের ওপেনাররা ব্যাট করেছি, সেটা ইতিবাচক দিক। বিশেষ করে ঈশানের ব্যাটে, বলে ভাল সংযোগ হচ্ছিল। (পরপর উইকেট নিয়ে) শার্দুল আমাদের ম্যাচে ফিরিয়েও এনেছিল। তবে (শাই) হোপ আর (কেসি) কার্টি ভাল ব্যাট করে ওদের দলকে জিতিয়ে নিয়ে যায়।' বলেন হার্দিক।

নিজের ফিটনেস নিয়ে আপডেট দিতে গিয়ে হার্দিক বলেন, 'আমার শরীর ঠিকঠাকই আছে। তবে আমায় আরও বেশি করে বল করে নিজের ওয়ার্কলোডটা ঠিক জায়গায় নিয়ে যেতে হবে এবং সেটা বিশ্বকাপের আগেই। আমি এখন খরগোশ নয়, কচ্ছপের গতিতে এগোচ্ছি এবং আশা করছি যাতে বিশ্বকাপের আগে সবটা ঠিক হয়ে যায়। সত্যি বলতে সিরিজ ১-১ হয়ে যাওয়ায় একদিক থেকে ভালই হল। তৃতীয় ওয়ান ডেতে লড়াইটা আরও জোরদার হবে এতে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাশেজেই ইতি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চলতি টেস্ট শেষেই অবসর নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget