এক্সপ্লোর

Stuart Broad Retirement: অ্যাশেজেই ইতি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চলতি টেস্ট শেষেই অবসর নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড

Stuart Broad Retirement: নিজের কেরিয়ারে ১৬৭টি টেস্ট ম্যাচে সর্বকালের পঞ্চম সর্বাধিক ৬০২টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

লন্ডন: টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। মাত্র পঞ্চম বোলার এবং দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে দিনকয়েক আগেই লাল বলের ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তারকা ক্রিকেটার। তবে হঠাৎই সকলকে খানিকটা চমকে দিয়েই অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। চলতি অ্যাশেজ (The Ashes 2023) সিরিজের শেষেই তিনি খেলোয়াড় হিসাবে ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের (ENG vs AUS 5th Test) তৃতীয় দিনের শেষেই নিজের অবসরের কথা ঘোষণা করে ব্রড জানান, 'কাল (রবিবার) বা সোমবার আমার শেষ ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই সফরটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের হয়ে এতদিন ধরে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে দারুণ গর্বের। আমি সবসময়ই শীর্ষে থেকে শেষটা করতে চেয়েছি। এই সিরিজটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ। দারুণ উপভোগ করেছি এই সিরিজটা।'

৩৭ বছর বয়সি ব্রড জানান তিনি বেশ কিছুদিন ধরেই অবসরের কথা নিয়ে বিচার বিবেচনা করছিলেন। তবে শুক্রবার রাতেই তিনি অবসরের সিদ্ধান্তটা পাকাপাকিভাবে নিয়ে ফেলেন। 'আমি বেশ কিছুদিন ধরে এই নিয়ে বিবেচনা করছিলাম। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার বরাবরই আমার কাছে সব থেকে বড় ম্যাচ। অজিদের বিরুদ্ধে দলগত ও ব্যক্তিগতভাবে যে লড়াইগুলি হয়েছে, সেগুলি আমি বরাবরই উপভোগ করেছি। অ্যাশেজ ক্রিকেট আমার কাছে বিশেষ অনুভূতির, ভালবাসার। তাই অ্যাশেজ সিরিজেই আমার কেরিয়ারের ইতি টানতে চেয়েছি বরাবর।' বলেন ব্রড।

ইংল্যান্ডের তারকা বোলার ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। একমাত্র ইংল্যান্ড বোলার হিসাবে টেস্টে দুইটি হ্যাটট্রিক নিয়েছেন ব্রড। লাল বলেই নিজের সিংহভাগ ক্রিকেটটা খেললেও, ব্রড কিন্তু ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। চলতি অ্যাশেজেও দুরন্ত ফর্মে রয়েছেন ব্রড। শীর্ষে থেকেই তাঁর শেষ করার ইচ্ছাটা তাই পূরণই হচ্ছে। তাঁর মতে তিনি এখনও ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারতেন, তবে এই সময়টাই তাঁর অবসরের জন্য সেরা।

'স্টোকস আমার সিদ্ধান্তটা বুঝেছে। কাউকে এই সিদ্ধান্ত বলার আগে আমার নিজের মানসিকভাবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল। সেটা হওয়ার পরেই সকলকে সিদ্ধান্তটা জানাই। আমি দীর্ঘদিন ধরে খেলছি এবং এখনও বেশ ভালই বল করছি। আমি এখনও দারুণ ফিট রয়েছি। তাই খেলা চালিয়ে যাওয়ার বিকল্প ছিল আমরা কাছে। কিন্তু এই সময়টাই আমার জন্য (অবসর ঘোষণার) সেরা সময় বলে মনে হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রোহিত, কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, দুরন্ত জয়ে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget