এক্সপ্লোর

IND vs WI 2nd Test: পঞ্চমবার ৫ উইকেট নিলেন কুলদীপ, জাডেজার ঝুলিতে ৩ সাফল্য, স্পিনভেল্কিতে ২৪৮ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস

Kuldeep Yadav: ১৮ মাস পরে ফের একবার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব। নিজের কেরিয়ারে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন ভারতীয় স্পিনার

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কুলদীপ যাদবের ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ় ২৪৮ রানে অল আউট।
  • ভারতের প্রথম ইনিংস থেকে ২৭০ রান পিছিয়ে সফরকারী দল।
  • নিম্ন ক্রমের লড়াই সত্ত্বেও ফলো অন এড়াতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ়।
  • কুলদীপ-বুমরা-সিরাজের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংয়ে ধস।

নয়াদিল্লি: খানিকটা লড়াই চালাল লোয়ার অর্ডার। তাতে দু'শো রানের গণ্ডি পার করলেও, ফলো অন এড়ানো গেল না। ১৮ মাস পরে ফের টেস্টে পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনিই শেষ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে অল আউট করলেন। রাজধানীতে দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) ভারতের থেকে ২৭০ রান পিছিয়ে ২৪৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংস।

দ্বিতীয় সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ছিল ২১৭ রান, হাতে ছিল মাত্র দুই উইকেট। প্রথম সেশনের শেষের দিকে খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ লড়াকু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ৪২ রান যোগ করে ফেলেছিলেন তাঁরা। তবে দ্বিতীয় সেশনে সেই লড়াইটা দেখা গেল না। লাঞ্চের পরে প্রথম ওভারেই এই পার্টনারশিপ ভাঙেন যশপ্রীত বুমরা। দুরন্ত বোলিংয়ে খ্যারি পিয়েরের উইকেট ভাঙেন বুমরা। ২৩ রানে আউট হন পিয়ের। নবম উইকেটে ৪৬ রানের পার্টনারশিপ ভাঙে।

এরপরেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজ় লড়াই থামায়নি। শেষ উইকেটেও ফিলিপ ও জেডন সিলস আক্রমণাত্মক ব্যাটিংয়ের পন্থা বেছে নেন। দুইজনে ২৭ রান যোগ করেন। তবে ঠিক ২৫০ রানের দোরগোড়ায় কুলদীপ যাদব গুগলি পিক করতে ব্যর্থ হন সিলস। ১৩ রানে তিনি সাজঘরে ফিরতেই ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের যবনিকা পতন হয়। ভারতীয় দলের তরফে ইতিমধ্যেই রস্টন চেজ়দের ফলোঅন করানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে প্রথম সেশনে ইমলাচ ও শাই হোপ ক্যারিবিয়ান দলের হয়ে দিনের শুরুটা করেছিলেন। ইমলাচ ১৪ ও শাই হোপ ৩১ রানে ক্রিজে উপস্থিত ছিলেন। ক্যারিবিয়ান দলের সমর্থকরা আশা করছিলেন হোপরা বড় ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাবেন। ১৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ়। তবে তারপরেই ধাক্কা। দুরন্ত বলে শাই হোপের রক্ষণভেদ করে উইকেট ভাঙেন কুলদীপ। ৩৬ রানে সাজঘরে ফেরেন হোপ। এই উইকেট তথাকথিত 'ফ্লাডগেট' খুলে দেয়।

ওয়েস্ট ইন্ডিজ় যেমন রান করতে চাপে পড়ছিল, তেমনই উইকেটও হারাচ্ছিল। ১৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় তারা। ইমলাচ (২১), জাস্টিন গ্রিভসকেও (১৭) কুলদীপ সাজঘরে ফেরেন। এরপরে জমেল ওয়ারিকানের উইকেট ভাঙেন মহম্মদ সিরাজ। ১৭৫ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস। ফলো অন এড়ানো তো দূর, তাঁরা আদৌ দু'শো ঘরে পৌঁছবে পারবেন কি না, সেই নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের সমর্থকরা বেশ চিন্তায় ছিলেন। শেষমেশ দু'শোর গণ্ডি পার করা গেলেও ফলো অন কিন্তু এড়ানো গেল না।  

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget