এক্সপ্লোর

IND vs WI 3rd ODI: তৃতীয় ওয়ান ডেতেও ভারতীয় দলে অব্যাহত থাকবে পরীক্ষা-নিরীক্ষা? কী বললেন জাডেজা?

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রোহিত, বিরাটহীন ভারতীয় দলের পরাজয়ের পরেই টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

ত্রিনিদাদ: আজ, মঙ্গলবার, ১ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে (IND vs WI 3rd ODI) ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। গত ম্যাচে ভারতীয় দল (Team India) নিজেদের একাদশ থেকে দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ রেখেই মাঠে নেমেছিল। তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং মুখ থুবড়ে পড়ার পর এই সিদ্ধান্তের জন্য বেশ সমালোচনারও সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে। তবে তৃতীয় ওয়ান ডেতেও পরীক্ষা নিরীক্ষার ধারা যে অব্যাহত থাকারই আভাস মিলল।

তৃতীয় ওয়ান ডের আগে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সোজাসাপ্টা জানিয়ে দিলেন এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এই সিরিজেই ভারতের কাছে নিজেদের দলে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে। বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'

গত ম্যাচে হারের পর অনেকেই পরীক্ষা নিরীক্ষা করাকে কাঠগড়ায় তুললেও, এর জন্যই যে দলকে হারতে হয়েছে, তা মানতে নারাজ জাডেজা। 'পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু আমরা ম্যাচ হারিনি। প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসের সময় পিচটাও কিন্তু বদলে গিয়েছিল। তবে একটা হার কিন্তু আমাদের মনে সন্দেহ তৈরি করার জন্য যথেষ্ট নয়। ব্যক্তিগতভাবে আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই, কারণ প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখায়। তবে দল যদি আমার জায়গায় কাউকে খেলিয়ে দেখতে চায়, তাহলে আমি নিজের জায়গা ছেড়ে দিতে রাজি। দিনের শেষে এটা তো দলগত খেলা। আর যারাই সুযোগ পান না কেন, তারা তো নিজেদের সবটা উজাড় করে দিচ্ছে। ভারত হারলেই যত প্রশ্ন উঠে।' বলেন তিনি।

পাশাপাশি তিনি তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান দলকেও প্রশংসায় ভরান এবং জাডেজার বিশ্বাস শাই হোপের দল টিম ইন্ডিয়াকে দেখেও বেশ কিছু জিনিস শিখবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কেরিয়ারের শেষটা রূপকথার মতো করলেন ব্রড, ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্টজয়ী ইংল্যান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget