এক্সপ্লোর

IND vs WI ODI: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে

Ravindra Jadeja: গত বছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাডেজা।

বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজ়ের (West Indies Cricket Team) বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ, বুধবার, ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে দুই দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs WI ODI series)। বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলা হবে প্রথম ওয়ান ডে ম্যাচ। সেই ম্যাচেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সামনে রেকর্ড গড়ার হাতছানি। কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) পিছনে ফেলতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার। 

প্রাক্তন অলরাউন্ডার কপিল দেব ভারতীয় হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডেতে সর্বাধিক উইকেট নিয়েছেন। তাঁর দখলে ৪২ ম্যাচে ৪৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। রবীন্দ্র জাডেজার সামনে কপিল দেবকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সর্বাধিক উইকেটসংগ্রাহক ভারতীয় হওয়ার হাতছানি রয়েছে। জাডেজা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ২৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪১টি উইকেট নিয়েছেন। বার্বাডোজে তিন উইকেট নিলেই কপিল দেবকে পিছনে ফেলে রেকর্ড নিজের নামে করে ফেলবেন জাডেজা।

 

প্রসঙ্গত, গত বছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি জাডেজা। নয়তো গত বছরই তিনি সেই রেকর্ড ভেঙে ফেলতে পারতেন। তবে বার্বাডোজেই রেকর্ড গড়ার হাতছানি তাঁর সামনে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ম্যাচ তো বটেই, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচও বার্বাডোজেই আয়োজিত হবে। ২৯ জুলাই, শনিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। দুই দলের এই সিরিজের শেষ ম্যাচ, ১ অগাস্ট আয়োজিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে।

ওয়ান ডে সিরিজের পর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ৩, ৬, ৮, ১২ ও ১৩ অগাস্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের শেষ দুই ম্যাচ আয়োজিত হবে ফ্লোরিডায়।  

আসন্ন সিরিজ দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাদ পড়লেই রেগে যেতেন, ঘরে ডেকে চা খাইয়ে শান্ত করতেন সৌরভ

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget