এক্সপ্লোর

IND vs NZ T20I: দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হলেও রায়পুরে ঈশান কিষাণের ওপর রেগে গিয়েছিলেন সূর্য! কিন্তু কেন?

IND vs NZ 2nd T20I: রায়পুরে কিউয়িদের বিরুদ্ধে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব ১২২ রানের পার্টনারশিপ গড়েন।

রায়পুর: ছয় রানে দুই উইকেট হারানোর পর রায়পুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ T20I) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণের (Ishan Kishan) ১২২ রানের পার্টনারশিপই ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে। ঈশান কিষাণ ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও নির্বাচিত হন। তা সত্ত্বেও তাঁর ওপর রেগে গিয়েছিলেন সূর্যকুমার যাদব!

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক ঈশানের ইনিংস সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, 'ও আমায় পাওয়ার প্লেতে স্ট্রাইকই দিচ্ছিল না, তাই একটু রেগেই গিয়েছিলাম। তবে ঠিক আছে। আমি নিজের ইনিংস সাজানোর খানিকটা সময় পাই, আট , দশ বল খেলি। জানতাম যে পরে যখন আমার হাতে সময় থাকবে আমি সেটা কাজে লাগিয়ে রানের গতি বাড়াতে পারব।'

গত বছরটা অধিনায়ক সূর্যকুমারের জন্য খুবই হতাশাজনক কেটেছিল। গোটা বছরে একটাও আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকাতে পারেননি তিনি। চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। তবে বিশ্বকাপের ঠিক আগেই দুরন্তভাবে ফর্মে ফিরলেন সূর্য। রায়পুরে তিনিই ভারতের হয়ে সর্বাধিক রানের ইনিংস খেলেন। ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে সূর্য দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

 

এই বিষয়ে তিনি বলেন, 'আমি তো আগেও বলেছিলাম যে আমি নেটে ভালই ব্যাট করছি। সেখানে বিগত দুই, তিন সপ্তাহে আমি যা যা করেছি, সেই সবকিছুই আমায় সাহায্য করেছে। পরিবার ও বন্ধু বান্ধদের সঙ্গে কাটানোর জন্য আমি বেশ খানিকটা সময় পেয়েছিলাম। ভালভাবে অনুশীলন সারি। আর এখন যেমন খেলছি, সেটা সত্যিই আমি দারুণভাবে উপভোগ করছি।'             

শুক্রবার দুই ওপেনারই প্রথম দুই ওভারে ফিরে গিয়েছিলেন, ছয় রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সামনে ছিল ২০৯ রানের কড়া চ্যালেঞ্জ। তবে দুই ওপেনার আউট হওয়ার পরে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব যে পার্টনারশিপ গড়লেন, তাতে হেসেখেলে কিউয়িদেরে বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ  জিতে নিল টিম ইন্ডিয়া। দুইজনেই অর্ধশতরানের ইনিংস খেললেন। ২৮ বল বাকি থাকতেই সাত উইকেট কিউয়িদের দাপুটে মেজাজে পরাজিত করল ভারত।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget