এক্সপ্লোর

ICC Champions Trophy: শনিবার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা? থাকবে কোনও চমক?

Indian Cricket Team: সব কিছু ঠিকঠাক চললে শনিবার দুপুরেই হয়ে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা।

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দল ঘোষণা পর্ব মিটিয়েই শনিবার কলকাতায় আসবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)?

সব কিছু ঠিকঠাক চললে শনিবার দুপুরেই হয়ে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা। টুর্নামেন্টের দল জমা দেওয়ার সময়সীমা ছিল ১২ জানুয়ারি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুটা সময় চেয়ে নিয়েছিল আইসিসি-র কাছ থেকে। মূলত যশপ্রীত বুমরা চোটমুক্ত হয়েছেন কি না, তা দেখে নিতে চাইছিলেন নির্বাচকেরা। পাশাপাশি মহম্মদ শামির ফিটনেসও যাচাই করে নিতে চেয়েছিলেন নির্বাচকেরা। রয়েছে আরও কিছু অঙ্ক। যেমন, রোহিত শর্মা, বিরাট কোহলিদের রেখে দল গড়া হবে কি না কিংবা শুভমন গিলকে রাখা হবে কি না, এমন কিছু অঙ্ক। 

শোনা যাচ্ছে, বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে সম্ভবত পাওয়া যাবে না ধরে নিয়েই এগোচ্ছেন নির্বাচকেরা। এমনকী, তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে।

নেতৃত্ব নিয়েও দ্বিধা ছিল। মাঝে জল্পনা শুরু হয়েছিল, রোহিত নয় বরং হার্দিক পাণ্ড্যর হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে। বুমরা ফিট থাকলে তিনিও অধিনায়ক হতে পারতেন। কোনও কোনও মহল থেকে বিরাট কোহলির নামও ভাসিয়ে দেওয়া হচ্ছিল।

প্রথমে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ, তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিতে হার। অধিনায়ক রোহিতকে রাখা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন রোহিতের পারফরম্যান্স ফেলে দেওয়ার মতো নয়। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয় রোহিতের নেতৃত্বে।

সূত্রের খবর, শনিবার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হতে পারে। থাকতে পারেন রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি এদিনই ক্রিকেটারদের বেছে নেবেন বলে খবর। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজের জন্যও দল নির্বাচন করার কথা শনিবারই ।

আরও পড়ুন: ১৩ বছর পর ফের এই দলের হয়ে মাঠে নামবেন কোহলি? শুক্রবার কী হল বৈঠকে?

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget