এক্সপ্লোর

Asia Cup: নতুন ফর্ম্য়াটে আগামী এশিয়া কাপ, পরের বছর ভারতেই কি বসতে চলেছে আসর?

Asia Cup 2025: এখনও পর্যন্ত সরকারি কোনও ঘোষণা করা না হলেও, সম্ভাবনা অন্তত তেমনই। ২০২৭ সালের এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে আয়োজিত হবে।

মুম্বই: ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) রয়েছে। তার আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে এশিয়া কাপের (Asia Cup 2025) ফর্ম্য়াটেও বদল আনা হতে পারে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। শুধু তাইই নয়, আগামী বছর ভারতের মাটিতেই হয়ত বসবে এশিয়া কাপের আসর। ১৯৯০-৯১ সালের পর আর ভারতে এশিয়া কাপের আসর বসেনি। এখনও পর্যন্ত সরকারি কোনও ঘোষণা করা না হলেও, সম্ভাবনা অন্তত তেমনই। ২০২৭ সালের এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে আয়োজিত হবে। সেই টুর্নামেন্টটি অবশ্য ৫০ ওভারের ফর্ম্য়াটে। 

সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ২০২৪-২০২৭ মরশুমের জন্য স্পনশিরশিপে আগ্রহীদের আমন্ত্রণ জানানোর বিবৃতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেখানেই ভারতের মাটিতে আগামী বছর এশিয়া কাপ আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়। হয়ত খুব তাড়াতাড়ি সিলমোহরও পড়বে সিদ্ধান্তে। গত বছর পাকিস্তানের মাটিতে আয়োজিত এশিয়া কাপে ভারত সেখানে গিয়ে খেলতে রাজি হয়নি। তাই রোহিতদের সব ম্য়াচই হয়ছিল শ্রীলঙ্কার মাটিতে হাইব্রিড মডেলে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলেছে। সেক্ষেত্রে ফের হাইব্রিড মডেলে ভারতের খেলাগুলো হতে পারে।

২০২৬ সালে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই এশিয়া কাপ হবে ২০২৫ সালে। অন্য়দিকে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ ৫০ ওভারে ফর্ম্য়াটে এই জন্যই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এরপরই ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। 

উল্লেখ্য, মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে গতকালই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। এই প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। ভারতকে ফাইনালে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমে ব্য়াট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান বোর্ডে তুলে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাঁহাতি ওপেনার স্মৃতি মন্ধানা। কিন্তু সেই রান তাড়া করতে নেমে লঙ্কা ক্যাপ্টেন চামিরা আটাপাট্টু ও হর্ষিতা সমরাবিক্রমা অর্ধশতরানের ইনিংস খেলে ম্য়াচে লঙ্কা বাহিনীর জয় নিশ্চিত করেন। দু জনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন। চামিরা ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন। কোনও ছক্কা না হাঁকালেও ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। ৫১ বলে ৬৯ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান হর্ষিথা। ১৮.৪ ওভারে ম্য়াচ জেতে শ্রীলঙ্কা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget