এক্সপ্লোর

IND vs AFG: আজ জিতলেই সিরিজ দখল ভারতের, আফগানদের বিরুদ্ধে কখন, কোথায় খেলতে নামবেন গিলরা?

IND vs AFG ODI: সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটেই ম্য়াচ জিতে যায় টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত অর্ধশতরান হাঁকান শুভমন গিল। ঝোড়ো ক্যামিও খেলেন কে এল রাহুল।

লখনউ: আফগানিস্তানের (IND vs AFG ODI Series) বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল (India Cricket Team)। প্রথম ম্য়াচে বৃষ্টি তাল কাটায় ম্যাচের ওভার সংখ্য়া কমিয়ে আনা হয়েছিল। ২৫ ওভারের ম্য়াচ আয়োজিত হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে রহমনউল্লাহ গুরবাজের ব্যাটে শতরান ও তার ফলে আফগানিস্তান বোর্ডে ১৯৪ রান তুলে নিয়েছিল। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটেই ম্য়াচ জিতে যায় টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত অর্ধশতরান হাঁকান শুভমন গিল। ঝোড়ো ক্যামিও খেলেন কে এল রাহুল। এক নজরে দেখে নেওয়া যাক আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটিতে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান

আজ কোথায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান?

লখনউয়ের একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে। 

কখন শুরু হবে ভারত বনাম আফগানিস্তান লড়াই?

১৭ জুন, বুধবার ভারতীয় সময় দুপুর ১.৩০টায় শুরু হবে ভারত ও আফগানিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি।

কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তান ম্য়াচ দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচটি। 

নিঃসন্দেহে আরও একবার নজর থাকবে রোহিত শর্মার দিকে। প্রথম ম্য়াচে ভাল শুরু করেছিলেন। ১৬ বলে ১৬ রানের ইনিংসে দুটো বাউন্ডারি ও একটি ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩ হাজার রান পূরণ করেছেন গিল আগের ম্য়াচেই। খেলার শেষে ৮৪ রান করে অপরাজিত থাকেন গিল। নিজের ইনিংসে ডানহাতি ভারতীয় ব্যাটার ৬৬ বলে ৮৪ রান করেন। ১১টি বাউন্ডারি হাঁকান ও দুটো ছক্কা হাঁকান। ঈশান কিষাণ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। শ্রেয়স আয়ার বড় রান পাননি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সদ্য নেতৃত্বভার পেয়েছেন। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রানের মধ্য়েও ফিরতে চাইবেন ডানহাতি এ ব্য়াটার। 

বোলিং ডিপার্টমেন্টে দুই নতুন মুখ হর্ষ দুবে ও গুরনূর ব্রার নজর কেড়েছিলেন। উইনিং কম্বিনেশন কোনওভাবেই ভাঙতে চাইবেন না গৌতম গম্ভীর। তবে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু আগের দিন একেবারেইই পারফর্ম করতে পারেননি। তাঁকে বসানো হয় কি না, তা দেখার।

Advertisement

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget