এক্সপ্লোর

India vs Australia 1st Test: লড়েও উইকেট খোয়ালেন রাহুল, ব্য়র্থ বিরাট, মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারাল ভারত

Border Gavaskar Trophy | ভারত বনাম অস্ট্রেলিয়া: তবুও টস জিতে বুমরা ব্যাটিং নেওয়ার পর মনে হয়েছিল লড়াই হবে। কারণ টসের ফায়দা হয়ত তুলবেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু কোথায় কী?

পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়া (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে ভারতীয় একাদশ দেখার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছিল। একেই রােহিত, গিল নেই। এরপর আবার অশ্বিন, জাডেজর মত অভিজ্ঞ ২ ক্রিকেটারকে বাদ দিয়েই পারথ টেস্টে মাঠে নামার সাহস দেখিয়েছে গম্ভীর ব্রিগেড। তবুও টস জিতে বুমরা ব্যাটিং নেওয়ার পর মনে হয়েছিল লড়াই হবে। কারণ টসের ফায়দা হয়ত তুলবেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু কোথায় কী? প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতির আগেই চার উইকেট খুঁইয়ে বসেছে টিম ইন্ডিয়া। জয়সওয়াল, বিরাট, রাহুলরা সবাই প্যাভিলিয়নে। যাকে নিয়ে এত কথা হল সেই দেবদত্ত পড়িক্কল তো খাতাই খুলতে পারলেন না তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নেমে। ৫১ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে টিম ইন্ডিয়া। 

রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্য়াচে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলাচ্ছেন। টস করলে কামিন্সে সঙ্গে এলেন। টিম লিস্ট দেখার পরই সবাই চমকে উঠেছিলেন। নেই অশ্বিন-জাডেজা। নেই আকাশ দীপ। অভিষেক করছেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা। হয়ত অজি বোলিং ব্রিগেডের সামনে ব্যাটিং গভীরতা একটু বেশি রাখাই উদ্দেশ্য ছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু তা বলে জাডেজা-অশ্বিনের মত বিশ্বমানের ক্রিকেটারদের বাইরে রেখে? ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নেমেছিলেন কে এল রাহুল। প্রথমজনের চলতি বছরে ব্য়াট চলেছে প্রায় সব সিরিজেই। আর দ্বিতীয়জন ততটাই ব্যর্থ চলতি বছরে। এদিন অবশ্য মাত্র আট বল খেলে স্টার্কের শিকার হয়ে খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন জয়সওয়াল। গালিতে দারুণ ক্যাচ লুফে নিলেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা নাথান ম্য়াকস্যুইনি। দেবদত্ত পড়িক্কল নেমেছিলেন তিন নম্বরে। এই পজিশনে পূজারা এত বছর ধরে ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন। বেশ কয়েকটি বল ভালই সামলালেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না আর। ২৩ বল খেলে খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরে গেলেন হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে। দেবদত্ত ফিরলেই ওপটাস স্টেডিয়ামের গ্য়ালারিতে চিৎকার। বিরাট তখন মাঠে নামছেন। ৩৬ বছর বয়সেও তাঁকে নিয়ে জনপ্রিয়তার কমতি নেই। কিন্তু হতাশ করলেন তিনিও। মাত্র ১২ বল টিকতে পারলেন ক্রিজে। ৫ রান করে হ্যাজেলউডের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরে গেলেন। ১৮ রানের মধ্যে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকে রাহুল ও পন্থ কিছুটা টানছিলেন। এদিন প্রথম ঘণ্টা থেকে ক্রিজে টিকে থাকার লড়াই ছিল রাহুলের কাছে। ৭৪ বল খেলে অবশেষে ২৬ রান করে ফিরে গেলেন কর্ণাটকী ব্যাটার। মধ্যাহ্নভোজের বিরতিতে ক্রিজে রয়েছেন পন্থ ও ধ্রুব জুড়েল।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget