এক্সপ্লোর

Rohit Sharma: ব্যাট হাতে ফের ব্যর্থ রোহিত, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, 'বাকি সব তো উড় গয়ে...'

India vs Australia: রোহিত আবারও প্যাট কামিন্সের শিকার হন। ২৭ বলে মাত্র ১০ রান করে। কামিন্সের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে খোঁচা দিয়ে ধরা পড়েন।

ব্রিসবেন: ব্যাট হাতে দুঃসময় চলছে রোহিত শর্মার (Rohit Sharma)। বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ব্রিসবেনে ফের ব্যর্থ রোহিত শর্মা। তাঁর খারাপ ফর্ম কাটার লক্ষণই নেই। মঙ্গলবার রোহিত আবারও প্যাট কামিন্সের শিকার হন। ২৭ বলে মাত্র ১০ রান করে। কামিন্সের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে খোঁচা দিয়ে ধরা পড়েন। যতক্ষণ ক্রিজে ছিলেন, রোহিতকে দেখেই মনে হয়েছে, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। ভারতীয় অধিনায়ককে নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে রোহিতকে নিয়ে মিম আর বিদ্রুপে।

সন্তান জন্মের সময় স্ত্রী রীতিকার পাশে থাকবেন বলে পারথে সিরিজে প্রথম টেস্টে খেলেননি রোহিত। তিনি পরে অস্ট্রেলিয়ায় পৌঁছন। রোহিত অ্যাডিলেডে ভারতীয় দলের একাদশে ফিরে এসেছিলেন। তবে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল ওপেনারের জায়গায় সাফল্য পাওয়ায় রোহিত সিদ্ধান্ত নিয়েছিলেন ৬ নম্বরে ব্যাট করবেন। অ্যাডিলেডে ভারতীয় অধিনায়কের জন্য যদিও সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। প্রথম ইনিংসে ২৩ বলে ৩ রান করতে পেরেছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ২৬ বলে ৯ রান করে আউট হন। ভারতীয় অধিনায়ক অবশ্য মিডল অর্ডারেই ব্যাটিং চালিয়ে যাবেন বলে ইঙ্গিত দেন। যদিও ব্রিসবেনেও সেই একই হতাশা তাড়া করে বেড়াল রোহিতকে। ফের রান পেলেন না।

রোহিত যখন ক্রিজে আসেন, ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের গাব্বা জয়ের নায়ক ঋষভ পন্থও ড্রেসিংরুমে ফিরেছেন। তবে বৃষ্টিতে ক্রিজে বেশিক্ষণ সময় কাটানোর সুযোগ হয়নি রোহিতের।

চতুর্থ দিন প্রথম রান করতে ১০ বল অপেক্ষা করতে হয় রোহিতকে। মঙ্গলবার প্যাট কামিন্সের বল একবার তাঁর ব্যাটের ভিতরের দিকের কানায় লেগে স্টাম্পের গা ঘেঁষে চলে যায়। তখন মনে করা হয়েছিল ভাগ্য রোহিতের সঙ্গে রয়েছে। যদিও অজি বোলাররা, বিশেষ করে কামিন্স রোহিতকে স্বস্তিতে থাকতে দেননি। কামিন্সের বলেই আউট হন রোহিত।
 
 
তিনি রান না পেতেই সোশ্যাল মিডিয়ায় চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে ফেরানোর দাবি ওঠে। কেউ কেউ লেখেন, বিরাট কোহলি, রোহিত ও শুভমন গিল, অস্ট্রেলিয়া তিনটি উইকেট বারবার বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে। কেউ কটাক্ষ করে একটি জনপ্রিয় বিজ্ঞাপনে রোহিতের মুখ বসিয়ে লেখেন, 'বাকি সব তো উড়ে গিয়েছে, শুধু আপনার ইচ্ছেটা রয়ে গিয়েছে।'
 
টেস্টে শেষ ১১ ইনিংসে ৮ বার দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি রোহিত। একটিমাত্র হাফসেঞ্চুরি। ১১.৬৯ গড়ে করেছেন মোটে ১৫২ রান।

আরও পড়ুন: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget