এক্সপ্লোর

India vs Australia: বর্ডার-গাওস্কর ট্রফি দেশে ফেরাতে মরিয়া কামিন্সরা, বাদ দিয়ে দিলেন তারকা অলরাউন্ডারকে

Border-Gavaskar Trophy: ট্রফি দেশে ফেরানোর সুযোগ অস্ট্রেলিয়ার কাছে। পাঁচ টেস্টের সিরিজে ২-১ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট ড্র করলেই সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া।

সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) দেশে ফেরানোর সুযোগ অস্ট্রেলিয়ার কাছে। পাঁচ টেস্টের সিরিজে ২-১ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট ড্র করলেই সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া (India vs Australia)।

আর সেই টেস্টের আগে একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। যে দলে চমক বলতে, ফর্ম হারানো অলরাউন্ডার মিচেল মার্শকে (Mitchell Marsh) বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাসমানিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে (Beau Webster)।

চলতি সিরিজে একেবারেই ছন্দে নেই মার্শ। ৪ টেস্টে ব্যাট হাতে মাত্র ৭৩ রান করেছেন। ১০.৪২ ব্যাটিং গড়ে। বল হাতেও নজর কাড়তে ব্যর্থ মার্শ । কামিন্স জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের । 

তবে অস্ট্রেলিয়ার স্বস্তি বলতে, চোট থাকলেও মিচেল স্টার্ক সিডনি টেস্টে খেলবেন। তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেলবোর্ন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে যন্ত্রণা উপেক্ষা করেও বল করেছিলেন স্টার্ক। ১৬ ওভার বল করেছিলেন গতির সঙ্গে আপোস না করে। কামিন্স জানিয়েছেন, শেষ টেস্টে খেলার জন্য মুখিয়ে ছিলেন স্টার্ক নিজেও ।

আরও পড়ুন: মেলবোর্নে হারের পর প্রবল বকুনি গম্ভীরের, ড্রেসিংরুমের খবর ফাঁস হতেই ক্ষুব্ধ পাঠানরা

তবে মেলবোর্নের বিজয়ী একাদশ পাল্টে ফেলতেও দুবার ভাবেনি অস্ট্রেলিয়া। ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলা অলরাউন্ডার ওয়েবস্টারকে রাখা হয়েছে একাদশে। কামিন্স বলেছেন, 'মিচি রান পায়নি। আমাদের তাই মনে হয়েছে নতুন কাউকে সুযোগ দেওয়ার কথা। বিউ দারুণ ছন্দে রয়েছে। তবে মিচির কাছে এটা ধাক্কা। আমরা জানি দলে ও কতটা গুরুত্বপূর্ণ। তারপরেও মনে হয়েছে বিউয়ের কাছে এটা সুযোগ পাওয়ার সেরা সময়।' 

 

সিডনি টেস্টের অস্ট্রেলিয়া দল

স্যাম কনস্টাস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget