এক্সপ্লোর

IND vs AUS: কুলদীপ নেই কেন প্রথম একাদশে? পারথে ভারতের একাদশ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অশ্বিন

Ashwin On Kuldeep: প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান বোর্ডে তুলেছিল ভারত। রান তাড়া করতে নেমে ২১.১ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

পারথ: পারথে ভারতীয় ক্রিকেট দলের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ম্য়ানেজমেন্টকেও কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে তিন স্পেশালিস্ট পেসার নিয়ে দল সাজিয়েছিলেন গৌতম গম্ভীর। মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও অর্শদীপ সিংহকে দলে রাখা হয়েছিল। পেসার অলরাউন্ডার হিসেবে ছিলেন নীতীশ রেড্ডি। অন্য়দিকে স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল। কিন্তু তবুও স্পেশালিস্ট স্পিনার হিসেবে কাউকে রাখা হয়নি। বিশেষ করে কুলদীপ যাদবের রিজার্ভ বেঞ্চে বসে থাকাটা কোনওভাবেই মানতে পারছেন না অশ্বিন। আঙুল তুলেছেন গৌতম গম্ভীরের দিকেও। 

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''আমি অবশ্যই মানছি যে নীতীশ রেড্ডির সঙ্গে কেন দুজন স্পিনার অলরাউন্ডারকে রাখা হয়েছিল। কারণ ব্যাটিংয়ে গভীরতা চাইছিল টিম ম্য়ানেজমেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে যাতে ব্যাট হাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকেই খেয়াল রেখেছিল দল। অক্ষর ও সুন্দর দুজনেই ব্য়াটিং করতে পারে, তাই ওদের নেওয়া হয়েছিল। সে ভাল কথা। কিন্তু একটু বোলিং ডিপার্টমেন্টের দিকেও নজর দিন। কুলদীপ যাদবের মত বোলার পারথের মত এত বড় মাঠে যদি খোলা মনে বোলিং করতে না পারে, তাহলে আর কবে করবে? কুলদীপ স্পিনের সঙ্গে বাউন্সও পেত এই পিচে।''

প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান বোর্ডে তুলেছিল ভারত। সেই প্রসঙ্গ তুলে অশ্বিন বলেন, "যদি আপনি ব্যাটিং ডিপার্টমেন্টে গভীরতা চান, তাহলে ব্যাটারদের দায়িত্ব যে বড় রান বোর্ডে তোলা। কিন্তু সেটাও তো হল না। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টের দিকে আপনি দেখছেন না। আমি সবময় বলে এসেছি যে আপনি আপনার দলের বোলারদের মধ্যে সেরা বোলারকে অবশ্যই খেলান।''

প্রথম ওয়ান ডে ম্য়চে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করা এই দুই অভিজ্ঞ ব্যাটারের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে ক্রমেই। তবে কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর দুজনের পাশে দাঁড়িয়েছেন। এক সাক্ষাৎকারে লিটল মাস্টার জানিয়েছেন, "ভারতীয় দল শক্তিশালী। এই দলটাই বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। আমি খুব একটা অবাক হব না যদি দেখি আগামী দুটো ম্যাচে বিরাট ও রোহিত বড় ইনিংস খেলল। ওরা অনেক বড় মানের ব্যাটার। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল। তাই এতদিন পর ফিরে আসা ও অস্ট্রেলিয়ায় ব্যাট করা কিছুটা তো চ্যালেঞ্জিং হবেই।'

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget