এক্সপ্লোর

Nitish Reddy: সেঞ্চুরির পর হাঁটু গেড়ে সেলিব্রেশনের বিশেষত্ব কী? নীতীশের জবাব শুনলে শ্রদ্ধা বেড়ে যাবে

India vs Australia: হাফসেঞ্চুরি করার পর গলার কাছে ব্যাট ঠেকিয়ে 'ঝুঁকেগা নহী' সেলিব্রেশন করেন নীতীশ। যা সুপারহিট পুষ্পা সিনেমার বিখ্যাত সংলাপ।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) চাপের মুখে রোমহর্ষক সেঞ্চুরি করে ভারতীয় শিবিরে নতুন প্রাণের সঞ্চার করেছেন তিনি। তবে মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে আলোচনা চলছে নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জোড়া সেলিব্রেশন নিয়ে। 

হাফসেঞ্চুরি করার পর গলার কাছে ব্যাট ঠেকিয়ে 'ঝুঁকেগা নহী' সেলিব্রেশন করেন নীতীশ। যা সুপারহিট পুষ্পা সিনেমার বিখ্যাত সংলাপ। অভিনেতা অল্লু অর্জুন গলায় হাত ঠেকিয়ে সিগনেচার কায়দায় বলেছিলেন, 'পুষ্পা রাজ, ঝুঁকেগা নহী।' সেই আদলেই হাফসেঞ্চুরির সেলিব্রেশন করেন নীতীশ ।

তবে কৌতূহল তৈরি হয় নীতীশের সেঞ্চুরির পরে সেলিব্রেশন নিয়ে। স্কট বোল্যান্ডকে মিড অনের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই নীতীশ হেলমেট খুলে হাঁটু গেড়ে বসে পড়েন। তারপর ব্যাটকে তলোয়ারের মতো মাটিতে ঠুকে দাঁড় করিয়ে তার ওপর হেলমেট পরিয়ে দেন। আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করেন। যেন  ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।

এই অভিনব সেলিব্রেশনের কারণ কী ? কী-ই বা বোঝাতে চেয়েছেন নীতীশ কুমার রেড্ডি ? কারণ ব্যাখ্যা করে দিলেন অন্ধ্র প্রদেশের অলরাউন্ডার নিজেই ।

নীতীশ বলেছেন, 'আমার সেঞ্চুরির পর আমি ব্যাট রেখে তার ওপর হেলমেট পরিয়ে দিয়েছিলাম। কারণ, হেলমেটে ভারতীয় পতাকা লাগানো ছিল। এভাবে আমি জাতীয় পতাকাকে কুর্নিশ করছিলাম। দেশের হয়ে খেলার চেয়ে বড় প্রেরণা আর কিছু হয় না। এটা স্মরণীয় এক মুহূর্ত।'

আরও পড়ুন: এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে হার্দিকদের হারাল বাংলা

নীতীশের কাছে এটা শুধু সেলিব্রেশন ছিল না। বাবা সহ গোটা পরিবারকে গর্বিত করার মুহূর্ত ছিল। বাবাকে স্ট্যান্ডে বসে কাঁদতে দেখে নীতীশ নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, 'আমি দেখলাম বাবা কাঁদছে। আমি বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম।' সিরাজও ক্রিজে টিকে থেকে তাঁকে উৎসাহ জুগিয়েছেন বলে জানান নীতীশ। বলেন, 'সিরাজের মানসিকতাই ছিল এরকম যে, তুমি খেলে যায়, আমি সামলে দেব। এতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি খুব খুশি হয়েছিলাম।'

আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget