এক্সপ্লোর

India vs Australia: টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া, দলে কী চমক সূর্যকুমারদের?

IND vs AUS: বুধবার টসের পর ভারত অধিনায়ক যখন টিমলিস্ট প্রকাশ করেন, সেখানে জ্বলজ্বল করছে তিন স্পিনারের নাম - অক্ষর পটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

ক্যানবেরা: পরের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে যে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটচে চায় না, তা স্পষ্ট করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে টি-২০ ম্যাচেও তিন স্পিনার নিয়ে নামছে ভারত। পেসারদের জন্য বাড়তি গতি ও বাউন্স থাকে বলে যে অস্ট্রেলিয়া বিখ্যাত, সেখানে টি-২০ ম্যাচে দুজন পেসারকে একাদশে রেখে অজিদের মহড়া নিতে নামছে ভারত। হর্ষিত রানা ও যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হেরে গিয়েছিল ভারত। তবে টি-২০ সিরিজে জিততে মরিয়া ভারতীয় দল। বিশেষ করে সামনের বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ছন্দ ও ধারাবাহিকতা বজায় রাখাই ভারতীয় দলের মূল লক্ষ্য। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একাদশ তৈরি নিয়ে খুব বেশি ছক ভাঙা পথে হাঁটলেন না কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা।

তবে অনেকেই ভেবেছিলেন যে, দুই স্পিনার নিয়ে হয়তো একাদশ সাজানো হবে। ঘটনা হচ্ছে, বুধবার টসের পর ভারত অধিনায়ক যখন টিমলিস্ট প্রকাশ করেন, সেখানে জ্বলজ্বল করছে তিন স্পিনারের নাম - অক্ষর পটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। যদিও প্রথমে ব্যাটিং করতে হওয়ায় খুশি সূর্যকুমার। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে স্কাি বলেন, 'আমরা প্রথমে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। কারণ ম্যাচ যত গড়াবে পিচ মন্থর হয়ে পড়বে। আমাদের দলের সকলের কাছে নিজেদের ভূমিকাটা স্পষ্ট। ওদের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে ওরা জানে। তবে একাদশ বেছে নিতে গিয়ে কাকে খেলাব আর কাকে বাদ দেব, সেই চিন্তা থাকাটা ভাল। রিঙ্কু সিংহ, ওয়াশি (ওয়াশিংটন সুন্দর), জিতেশ শর্মা, অর্শদীপ সিংহ ও নীতীশ কুমার রেড্ডিকে বাইরে রাখা হয়েছে।'

 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জ়াভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কানেমান ও জশ হ্যাজলউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget