এক্সপ্লোর

IND vs AUS: আত্মবিশ্বাসই নেই মনে হয় ওর মধ্যে, পারথ টেস্টের আগেই রাহুলকে খোঁচা মঞ্জরেকরের

KL Rahul: রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন।  রাহুলের ব্যাটিংয়ে নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়েছে।

পারথ: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) খেলছেন না। কানাঘুষো শোনা যাচ্ছে যে রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নামতে পারন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু সমস্যা হল কে এল রাহুল নিজেই এই মুহূর্তে তাঁর চেনা ফর্মে নেই। এই পরিস্থিতিতে সঞ্জয় মঞ্জরেকর মনে করেন কর্ণাটকী ব্যাটার একেবারেই সঠিক পছন্দ নন ওপেনার হিসেবে। 

এক সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেন, ''এটা এমন বিষয় নয় যে কে এল রাহুল ওপেনিংয়ে অটোমেটিক চয়েস। এই মুহূর্তে দলে কে এল ছাড়া আর কাউকে এই পজিশনে ভাবা যাচ্ছে না বলেই তাকে ওপেনে ভাবা হচ্ছে। তবে ওর জন্য খারাপ লাগছে। এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই রাহুল। ওর আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে না একেবারেই। এই পরিস্থিতিতে এমন হাইভোল্টেজ সিরিজে টপ অর্ডারে ওকে নামানো কিন্তু ওর ওপর বাড়তি চাপ বাড়িয়ে দেওয়া। এই অবস্থায় ১, ২, ৩ নম্বর পজিশনে যারা নামবে তাদের ওপরও চাপ তৈরি হতে পারে।''

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি রাহুল। নিজের ব্য়াটেও ফর্মে নেই তিনি সেভাবে। ২০২৩ সালে ডিসেম্বরে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে শতরান হাঁকিয়েছিলেন রাহুল। এরপর থেকে নয়টি ইনিংস খেলতে নেমে মাত্র ২ টো অর্ধশতরান হাঁকিয়েছেন। তাই বর্ডার-গাওস্কর ট্রফিতে রান করার জন্য মরিয়া থাকবেন কে এল। তবে পারথে অনুশীলনের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন। মাঝপথেই অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। যদিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটার।

গত রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন।  রাহুলের ব্যাটিংয়ে নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে টিম ইন্ডিয়ার ফিজিওথেরাপিস্ট জানান রাহুলের চোট খুব একটা গুরুতর নয়। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য সম্পূর্ণ ফিট, তা বলাই বাহুল্য।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু পারথ টেস্ট। রোহিত শর্মা এই ম্য়াচ না খেলায় বুমরা ম্যাচে নেতৃত্বভার সামলাবেন। শুভমন গিলেরও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে খেলানো হতে পারে। বিরাট কোহলিও অফফর্মে রয়েছেন। তাঁর কাছেও আসন্ন সিরিজ অগ্নিপরীক্ষা হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget