এক্সপ্লোর

India vs Bangladesh Test: 'আমায় কেন মারছ!', ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিনেই উত্তপ্ত বাদানুবাদ ঋষভ পন্থ-লিটন দাসের

Rishabh Pant: ৬৩৪ দিন পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরে ৩৯ রানের ইনিংস খেলেন ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ।

চেন্নাই: ৬৩৪ দিনের অপেক্ষা। ২০২২ সালের ডিসেম্বর মাসের পর আজই প্রথমবার টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ উইকেটকিপার লিটন দাসের (Litton Das) সঙ্গে বাদানুবাে জড়ালেন পন্থ। 

আজ থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্ট। সেই টেস্ট ম্যাচের ১৫তম ওভারেই ঘটনাটি ঘটে। ক্রিজে ব্যাটিংরত পন্থ ও যশস্বী জয়সওয়াল প্রাথমিকভাবে রান নেওয়ার চেষ্টা করলেও, দৌড়ননি কেউই। তবে লিটন দাস বল থ্রো করার পর তা পন্থের প্যাডে লেগে দূরে চলে যায়। সেই সুযোগে এক রান নেন তিনি। সাধারণত ব্যাটারের গায়ে লাগলে রান নেয় না ব্যাটাররা। তাও ঋষভরা রান নিকে দৌড়নোয় খানিকটা ক্ষুব্ধই হন লিটন। পন্থকে প্রশ্ন করেন কেন তিনি গায়ে লাগা সত্ত্বেও দৌড়ন। তখন পন্থ বলেন, 'আমায় কেন মারছ!' জবাবে লিটন বলেন, 'আমি তো বল ছুড়বই'। পন্থও পিছু না হটে স্পষ্ট জানিয়ে দেন, 'তাহলে সেক্ষেত্রে আমিও রান দৌড়ব'।

 

পন্থ ও লিটনের এই কথোপকথনই পরিবেশ খানিকটা উত্তপ্ত করে তোলে। প্রসঙ্গত, নতুন বলে হাসান মামুদের আগুনে বোলিংয়ে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। রোহিত, গিল, কোহলিরা কেউই বড় রান পাননি। পন্থ ও জয়সওয়াল ভারতীয় ইনিংসের হাল ধরেন। দুইজনে চতুর্থ উইকেটে ৬২ রান যোগও করেন। দীর্ঘদিন পর টেস্ট খেলা পন্থকে বেশ ভাল ছন্দে দেখাচ্ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর ৩৯ রানে তাঁর ইনিংস থামান সেই হাসান মামুদই। অল্প রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় ভারত।

তবে ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও আর অশ্বিন ইনিংস টানছেন। দুইজনে ইতিমধ্যেই সপ্তম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ৫৭ ওভার শেষে ভারতের স্কোর ছয় উইকেটে ২২৪ রান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যর্থ হালান্ড, ইন্টারের বিরুদ্ধে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget