এক্সপ্লোর

IND vs BAN: পতৌদির পথে হাঁটলেন রোহিত, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গত ৬০ বছরে প্রথমবার ঘটালেন এই কাণ্ড

Rohit Sharma: কানপুরের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। খেলার রেকর্ড, পরিসংখ্যান ও বিশেষজ্ঞরাও তেমনই বলে থাকেন। কিন্তু রোহিত শর্মা টস জিতে এই গ্রিন পার্কে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

কানপুর: চেন্নাই টেস্টে জয়ের পর ২ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। কিন্তু কানপুর টেস্টে প্রথম দু দিনে বারবার ছন্দ নষ্ট হয়েছে খেলার। প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিনে এক বলও খেলা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়া, নাগাড়ে বৃষ্টি, ভেজা মাঠ তাল কেটেছে খেলার বারবার। তবে এরই মধ্যে এক অনন্য কাণ্ড ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক হিসেবে গত ৬০ বছরে যা কেউ করেননি, তেমনই একটি কাজ করলেন হিটম্য়ান। ছুঁলেন মনসুর আলি খান পতৌদিকে।

কানপুরের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। খেলার রেকর্ড, পরিসংখ্যান ও বিশেষজ্ঞরাও তেমনই বলে থাকেন। কিন্তু রোহিত শর্মা টস জিতে এই গ্রিন পার্কেই সবাইকে চমকে দিয়ে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ৬০ বছরে কোনও ভারত অধিনায়ক এমনটা করেননি কখনও। শেষবার ১৯৬৪ সালে প্রয়াত মনসুর আলি খান পতৌদি টস জিতে গ্রিন পার্কে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এছাড়াও গত ৯ বছরে ঘরের মাঠে প্রথমবার টস জিতে আগে ফিল্ডিং করছে টেস্টে ভারত। এর আগে ২০১৫ সালে চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 

এদিকে, কানপুর টেস্টে প্রথম দু দিনে বৃষ্টি তাল কেটেছে খেলায়। মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০৫ রান তুলেছে এখনও পর্যন্ত। ম্য়াচের দ্বিতীয় দিন শনিবার একটি ওভারও খেলা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশই করবে। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে কানপুরে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। সকাল ৯.৩০-টার দিকে রবিবার ৬১ শতাংশ বৃষ্টি হওয়ার কথা। তবে বেলার দিকে বৃষ্টি খানিকটা ধরতে পারে। ১২.৩০টার দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় মাত্র ২৪ শতাংশই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব আনন্দদায়ক কোনও খবর কিন্তু নেই। তৃতীয় সেশনের সময় অর্থাৎ ২.৩০ টার দিকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিনে রবিবার খেলা পুরো ভেস্তে যাবে, এমনটা হয়ত হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget