এক্সপ্লোর

Ind vs Eng Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৪৫/৩, ২৪২ রানে পিছিয়ে রাহুলরা, লাইভ আপডেট

India vs England Live Score: লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৮৭ রানে।

LIVE

Key Events
India vs England 3rd Test Live Update Lords Test Shubman Gill Jasprit Bumrah Joe Root Ben Stokes Ind vs Eng Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৪৫/৩, ২৪২ রানে পিছিয়ে রাহুলরা, লাইভ আপডেট
ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলার আপডেট। - বিসিসিআই এক্স
Source : BCCI X

Background

লর্ডস: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসা ইস্তক আগ্রাসী ক্রিকেটের মন্ত্র আঁকড়ে ধরেছে ইংরেজ শিবির। যেখানে টেস্ট ক্রিকেটও এমন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা হয় যে, ম্যাচের ফয়সালা নিশ্চিত হয়ে যায়।

যদিও লর্ডস টেস্টের প্রথম দিনের খেলায় সেই বিখ্যাত বাজবল ক্রিকেটের ছাপ নেই ইংল্যান্ডের খেলায়। সারাদিনে ৮৩ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার বোলিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে। প্রথম দিনের শেষে জো রুট এবং বেন স্টোকসের মধ্যে ৭৯ রানের পার্টনারশিপ হয়েছে। রুট তাঁর টেস্ট কেরিয়ারের ৩৭তম শতরানের দিকে এগিয়ে চলেছেন। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে তিনি। ব্যাট করছেন ৯৯ রানে।

প্রথম দিন ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নীতীশ কুমার রেড্ডির। তিনি নিয়েছেন ২ উইকেট। যশপ্রীত বুমরা প্রত্যাশা মতোই একাদশে ফিরলেও একটির বেশি উইকেট পাননি। চতুর্থ উইকেটটি রবীন্দ্র জাডেজার।

লর্ডস টেস্টে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল। ইংরেজ দল শুরুটা বেশ গুছিয়েই করেছিল, কারণ বেন ডাকেট এবং জ্যাক ক্রলি ভাল ব্যাটিং করে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই নীতীশ কুমার রেড্ডি ১৪তম ওভারে বোলিং করতে আসেন, এই ওভারেই তিনি বেন ডাকেট এবং জ্যাক ক্রলির উইকেট তুলে নেন। ডাকেট ২৩ রান এবং ক্রলি ১৮ রান করেন।

এর পরে অলি পোপ এবং জো রুট মিলে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন, কিন্তু লাঞ্চের ঠিক পরেই রবীন্দ্র জাডেজা অলি পোপকে ৪৪ রানে আউট করেন। হ্যারি ব্রুকও বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। তাঁকে বুমরা ১১ রানে ক্লিন বোল্ড করেন।

জো রুট শতরান থেকে এক রান দূরে

ইংল্যান্ড চতুর্থ উইকেট হারায় ১৭২ রানে। এরপর জো রুট এবং বেন স্টোকস ‘বাজবল’ স্টাইল ত্যাগ করে খুব ধীর গতিতে ব্যাটিং করছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত জো রুট ১৯১ বলে ৯৯ রান করেছেন। যদি দ্বিতীয় দিন রুট এক রান করতে পারেন, তবে এটি টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে তাঁর ১১তম শতরান হবে। তিনি ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট রান এবং টেস্ট সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করেছেন। বেন স্টোকস খুবই ধীর গতিতে ১০২ বলে মাত্র ৩৯ রান করেছেন। দুজনের পার্টনারশিপ ৭৯ রানে পৌঁছেছে।

23:02 PM (IST)  •  11 Jul 2025

Ind vs Eng Live: হাফসেঞ্চুরি রাহুলের

হাফসেঞ্চুরি রাহুলের। ৪৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৫/৩। রাহুল ৫৩ রানে ও পন্থ ১৯ রানে ক্রিজে।

22:24 PM (IST)  •  11 Jul 2025

IND vs ENG Live: ১৬ রান করে ওকসের বলে কট বিহাইন্ড শুভমন গিল

১৬ রান করে ওকসের বলে কট বিহাইন্ড শুভমন গিল। ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ। ভারতের স্কোর ৩৫ ওভারে ১১৮/৩।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget