এক্সপ্লোর

India vs England Innings Highlights: সিরাজ-আকাশের দাপটে অল আউট ইংল্যান্ড, ১৮০ রানের লিড পেল ভারত

Mohammed Siraj: বল হাতে নায়ক মহম্মদ সিরাজ। ৬ উইকেট নিলেন হায়দরাবাদের ডানহাতি পেসার।

বার্মিংহাম: ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের পার্টনারশিপ। হ্যারি ব্রুক ও জেমি স্মিথের আগ্রাসী ব্যাটিং। দুই ইংরেজ তারকা টি-২০ ক্রিকেটের আদলে ব্যাটিং করলেন। মাত্র ৮০ বলে সেঞ্চুরি করলেন জেমি স্মিথ। 

ইংরেজ (India vs England) জুটির আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরেও প্রথম ইনিংসে ১৮০ রানের বড় লিড পেল ভারত। ভারতের প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল ইমারত তাড়া করতে নেমে ৪০৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস।

বল হাতে নায়ক মহম্মদ সিরাজ। ৬ উইকেট নিলেন হায়দরাবাদের ডানহাতি পেসার। হেডিংলেতে প্রথম টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। বলা হচ্ছিল, কার্যকরী হতে পারছেন না সিরাজ। তাঁর ছন্দ নষ্ট হওয়ার কারণে যশপ্রীত বুমরার ওপর বাড়তি চাপ পড়ছিল বলেও মনে করচিলেন বিশেষজ্ঞরা।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বল হাতেই জবাব দিলেন সিরাজ। ৬ উইকেট নিলেন। ১৯.৩ ওভারে মাত্র ৭০ রান খরচ করে। তাঁর আগ্রাসী বোলিং ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সিরাজকে যোগ্য সঙ্গত করলেন আকাশ দীপ। ৪ উইকেট নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসার। প্রথম টেস্টে যিনি সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে বুমরার পরিবর্তে খেলানো হয় আকাশকে। ৪ উইকেট নিয়ে তাঁর যোগ্যতার ছাপ ফেললেন আকাশ। হ্যারি ব্রুককে বোল্ড করে তিনিই ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন।

ইংল্যান্ড ইনিংসে যেমন ভাল রেকর্ড হল, লজ্জার নজিরও তৈরি হল। ১৮৪ রানে অপরাজিত রইলেন জেমি স্মিথ। গড়লেন সর্বকালীন রেকর্ড। ইংল্যান্ডের কোনও উইকেটকিপার টেস্টে এত বড় স্কোর করেননি। স্মিথ ভেঙে দিলেন অ্যালেক স্টুয়ার্টের ২৮ বছর পুরনো রেকর্ড। ১৯৯৭ সালে অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিলেন স্টুয়ার্ট। সেটাই এতদিন ছিল টেস্টে ইংল্যান্ডের কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। সেই রেকর্ড ভেঙে দিলেন স্মিথ। তালিকায় তিন নম্বরে জনি বেয়ারস্টোর ২০১৬ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে ১৬৭ রানের অপরাজিত ইনিংস।

তার পরেও অস্বস্তি রইল ইংল্যান্ড শিবিরে। কারণ, ইংল্যান্ডের ৬ ব্যাটার ০ রানে আউট হলেন। এই প্রথম কোনও টেস্টে এক ইনিংসে ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রান করে আউট হলেন। এর আগে চারবার পাঁচজন করে ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।

দ্বিতীয় নতুন বল ম্যাজিক করল। ৩৪ রান খরচ করে ৫ উইকেট তুলে নিলেন ভারতের পেসাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget