এক্সপ্লোর

IND vs ENG: চার নম্বর পজিশনে বিরাটের অভাব মেটানোর দায়িত্ব করুণকেই দিয়ে দিলেন আগরকর

Karun Nair: অবশেষে তিনি ফিরলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে করুণ নায়ার ফিরলেন। একেবার আট বছর পর জাতীয় দলে ফের।

মুম্বই: ত্রিশতরান হাঁকানোর পরও তাঁকে বাদ পড়তে হয়েছিল। শেষবার সাদা পোশাকের ক্রিকেটে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন ২০১৭ সালে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরে আর তাঁর ডাক পড়েনি টেস্ট স্কোয়াডে। অথচ বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি দেখা গিয়েছে করুণ নায়ারের ব্যাটে। গত বর্ডার গাওস্কর ট্রফির স্কোয়াড ঘোষণার সময়ও তাঁর নাম উঠে এসেছিল। কিন্তু সেখানেও ভাগ্য সহায় দেয়নি। অবশেষে তিনি ফিরলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে করুণ নায়ার ফিরলেন। একেবার আট বছর পর জাতীয় দলে ফের। আর ফিরেই একেবারে 'বিরাট' দায়িত্ব কাঁধে চাপল ৩৩ বছরের এই ব্যাটারের। সেই দায়িত্ব দিলেন স্বয়ং নির্বাচক প্রধান অজিত আগরকরই।  

ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ছিলেন সাংবাদিক বৈঠকে। বর্ডার গাওস্কর ট্রফিতে সরফরাজ খান ছিলেন। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। সেই বিষয়ে অজিত আগরকরে প্রশ্ন করা হলেন তিনি বলেন, ''সরফরাজ এই ইংল্য়ান্ডের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকিয়েছিল। কিন্তু এরপর সেভাবে আর রান আসেনি ওর ব্যাটে। দলগতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করুণ টেস্টে খেলেছে এর আগে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে সাম্প্রতিক সময়ে। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে যে বিরাট কোহলির চার নম্বর স্লটটি এখন ফাঁকা। গুরুত্বপূর্ণ ওই পজিশনের জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটারই প্রয়োজন। যে কাজটা করার ক্ষমতা রাখে করুণ।''

উল্লেখ্য, বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ত্রিশতরান করেছিলেন করুণ। এখনও পর্যন্ত ৬ ম্য়াচে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে খেলতে নেমে ৩৭৪ রান করেছেন ৬৭ গড়ে। কর্ণাটকের করুণ ২০২৩-২৪ মরশুমের আগে বিদর্ভতে যোগ দেন। ও সেখানে ঘরোয়া ক্রিকেটে অসংখ্য রান করেন। 

আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। করুণ নায়ার আট বছর পর ফিরলেও প্রথমবারের জন্য টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন ও অর্শদীপ সিংহ। সাদা বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে অনেক ম্য়াচ খেলে ফেলেছেন অর্শদীর। তবে লাল বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে প্রথমবার নামতে পারেন অর্শদীপ। তাঁর বর্তমান ফর্ম ও কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তাঁর পক্ষে গিয়েছে। তবে বাদ পড়েছেন সরফরাজ, অক্ষর পটেল, হর্ষিত রানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget