এক্সপ্লোর

Rohit Sharma: রোহিত যখন অগ্নিশর্মা, অবসর নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন ভারত অধিনায়ক

India vs England: টেস্টে রান না পাওয়ার পর প্রিয় ফর্ম্যাটে ফিরে আত্মবিশ্বাসী? নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিতকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। 

নাগপুর: তাঁর ব্যাটে রানের খরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে রান পাননি। দলে তাঁর জায়গা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

আর এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমন একটা ফর্ম্যাট, যেখানে বিধ্বংসী ব্যাটিং করার জন্য ক্রিকেটবিশ্বে তাঁর নামই হয়ে গিয়েছিল হিটম্যান। টেস্টে রান না পাওয়ার পর প্রিয় ফর্ম্যাটে ফিরে আত্মবিশ্বাসী? নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিতকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। 

যে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রোহিত। কিছুক্ষণ ভেবে বলেন, 'এটা কী ধরনের প্রশ্ন?' তারপর রোহিত বলেন, 'এটা আলাদা ফর্ম্যাট। আলাদা সময়। ক্রিকেটার হিসাবে আমরা জানি চড়াই উতরাই থাকবে। প্রত্যেকের এই অভিজ্ঞতা হয়। আমারও হয়েছে। আমরা জানি প্রত্যেক ম্যাচ নতুন ম্যাচ। প্রত্যেক সিরিজ নতুন সিরিজ। আমি চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি। অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না। অনেক ভাল জিনিসও হয়েছে। ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে সেটাই দেখতে চাই।'

আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ

এখানেই শেষ নয়। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, রোহিতের অবসর নিয়ে এত জল্পনা চলছে বিভিন্ন সংবাদমাধ্যমে, তিনি নিজে কী ভাবছেন? রোহিত বলেন, 'সামনে তিনটি ওয়ান ডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। এই পরিস্থিতিতে আমি ভবিষ্যৎ নিয়ে এখানে বসে কথা বলব, এর কী অর্থ? আর আমার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তো সংবাদমাধ্যমে বেশ কয়েক বছর ধরেই চলছে। আমি এখানে জবাবদিহি করতে বসে নেই। আমার কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও চ্যাম্পিয়ন্স ট্রফি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার সম্পূর্ণ মনোযোগ এখন তার দিকেই। পরে কী হবে দেখা যাবে।'

চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে তারপর জাতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, শুধুমাত্র সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কাউকে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, 'ও প্রায় দেড় বছর ক্রিকেট খেলেনি। খেলোয়াড়দের নিয়ে তাড়াহুড়ো করে রায় দেওয়া উচিত নয়। ও গত ১০-১২ বছর ধরে খেলছে এবং দলের জন্য পারফর্ম করছে। বিশ্বকাপে শামি অসাধারণ বোলিং করেছিল। যদি কেউ কয়েকটি ঘরোয়া ম্যাচে প্রত্যাশিত ফল না পায়, তাতে সে খারাপ বোলার হয়ে যায় না।'

আরও পড়ুন: 'সৌরভও বিনিয়োগ করছে', বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আর কী বললেন মমতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget