এক্সপ্লোর

IND vs ENG: ওয়ান ডে সিরিজের প্রস্তুতি শুরু, মোহালির নেটে মারমুখি ব্যাটিং গিলের

Subhuman Gill: লাল বলের ফর্ম্যাটে গিলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। ২০২০-২১ বর্ডার গাওস্কর ট্রফির পর থেকে এশিয়ার বাইরে গিলের ব্যাটে কোনও অর্ধশতরানও আসেনি।

মোহালি: গত বছরটা ভালো যায়নি ব্যাট হাতে। বর্ডার গাওস্কর (Border Gavaskar) ট্রফিতে রান পাননি। রঞ্জিতে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন, সেখানে দ্বিতীয় ইনিংসে রান পেয়েছেন। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে মোহালিতে অনুশীলন শুরু করে দিলেন শুভমান গিল (Subhman Gill)। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বেশ মারমুখি ব্যাটিং করতে দেখা গেল তারকা ডানহাতি ব্যাটারকে।

লাল বলের ফর্ম্যাটে গিলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। ২০২০-২১ বর্ডার গাওস্কর ট্রফির পর থেকে এশিয়ার বাইরে গিলের ব্যাটে কোনও অর্ধশতরানও আসেনি। গত বর্ডার গাওস্কর ট্রফিতে ৩ টেস্টে ১৮.৬০ গড় নিয়ে মাত্র ৯৩ রান করেছেন। রঞ্জিতে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন গিল। প্রথম ইনিংসে ব্যর্থ হন ব্যাট হাতে। তবে দ্বিতীয় ইনিংসে ১৭১ বলে ১০২ রানের ইনিংস খেলেন। ১৪ টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তরুণ ব্যাটার। 

টেস্ট ফর্ম্যাটে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন গিল। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে ওপেনিংয়েই দেখা যায় তাঁকে। রঞ্জিতেও ওপেনিং স্লটেই নেমেছিলেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোশ্যাল মিডিয়াতে গিলের ব্যাটিং অনুশীলনের ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে গা ঘামাচ্ছেন গিল। বেশ কয়েকটি বল গ্যালারিতেও ফেললেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Punjab Cricket Association (@pcacricketassociation)

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন গিল। এর আগে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে হার্দিক ছিলেন রোহিতের ডেপুটি। কিন্তু টুর্নামেন্টের মাঝেই তিনি চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অবশ্য সাদ বলের ফর্ম্যাটে শুভমন গিলই সহ অধিনায়ক ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে তাঁর পারফরম্য়ান্সও চিন্তার কারণ ছিল নির্বাচকদের কাছে। অন্য়দিকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটের পর টেস্ট ফর্ম্য়াটেও নেতৃত্বগুণে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন জসপ্রীত বুমরা। কিন্তু বুমরারও চোট প্রবণতা নির্বাচকদের ভাবিয়েছে। তাই শেষ পর্যন্ত গিলকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিতের ডেপুটি বেছে নেওয়া হয়েছে। তাছাড়া গিলের ওয়ান ডে গড়ও পঢঞ্চাশের ওপরে। তাই তিনি যে প্রতি ম্য়াচেই খেলবেন তা মোটামুটি নিশ্চিত।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget