এক্সপ্লোর

India vs England: ওয়াংখেড়েতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, সেমিফাইনালে খেলছেন অভিষেক?

India vs England Semi Final Playing 11: বিশ্বকাপ সেমিফাইনালে এক বদল ঘটিয়ে মাঠে নামছে ইংল্যান্ড দল।

মুম্বই: মায়ানগরীতে টানটান লড়াই। মুম্বইয়ের ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। এই ম্যাচে জয়ী দলই সপ্তাহান্তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে। তার আগে আজ সেমিফাইনালের মহারণ।

আজ সেমিফাইনালে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসের পর সূর্যকুমার জানান এমনিও তাঁরা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। পাশাপাশি তিনি জানান দলের খেলোয়াড়দের থেকে তিনি যা চেয়েছেন, তাঁরা তেমনটাই করছেন। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা প্রথমে ব্যাটিংয়ের কথাই ভাবছিলাম। সেমিফাইনাল তো বড় ম্যাচ। সেই ম্যাচে তাই বোর্ডে রান তুলতে চাই। পাশাপাশি ভাল হাওয়াও চলছে, তাই আমার মনে হচ্ছে না শিশিরের খুব একটা প্রভাব পড়বে। খেলোয়াড়দের থেকে যা চেয়েছি ওরা তেমনটা করেছে এবং দলের অন্দরমহলটাও বেশ ইতিবাচক।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর দলের খেলার ধরন নিয়ে আলোচনা হয় বলেও জানান সূর্যকুমার এবং তারপর থেকে দলের খেলাও আরও উন্নত হয়েছে বলে তাঁর দাবি। 'টুর্নামেন্টের বাকিটা কীভাবে খেলব, সেই নিয়ে আমরা (দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর) আলোচনায় বসেছিলাম। তারপর থেকেই আমার মনে হয় আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। সেই খেলাটা আমরা অব্যাহত রাখতে চাই। পিচটা তো আমরা মতে সবথেকে সেরা পিচ বলে মনে হচ্ছে। এর জন্য মাঠ কর্মীদের বাহবা প্রাপ্য।' বলেন সূর্য।

ভারতীয় অধিনায়ক আশা করছেন সেমিফাইনালের মহারণ দেখতে মাঠভর্তি দর্শক হবে এবং তাঁদের সামনে ভারতীয় দল ভাল খেলে তাদের আনন্দ দিতে পারবে। সবশেষে সূর্যকুমারকে ভারতীয় একাদশ নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি জানান ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ থেকে একাদশে কোনও বদল না করেই মাঠে নামছে।

অপরদিকে ইংল্যান্ড অধিনায়কও সূর্যকুমারের মতো ওয়াংখেড়ের পিচের প্রশংসা করেন। তিনি পরিবেশ বুঝে সেরা ক্রিকেটটা খেলার কথা বলেন। তবে পাশাপাশি ব্রুক ভারতীয় দল যে অনেক অভিজ্ঞ তাও মেনে নিচ্ছেন। এই বিশ্বকাপে লড়াই করে বহু ম্যাচ জিতলেও এটাই ভাল দলের পরিচয় বলে আগেই এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন ব্রুক। টসের আগেও তাঁর মুখে একই কথা শোনা যায়। ভারতীয় দলে কোনও বদল ঘটানো না হলেও, ইংল্যান্ড একাদশে এক বদল ঘটানো হয়েছে। রেহান আমেদের বলে জেমি ওভারটন দলে সুযোগ পেয়েছেন।   

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget