এক্সপ্লোর

WTC Points Table: ইংল্য়ান্ডে সিরিজ ড্র করার পর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?

Indian Cricket Team: এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। ২০২৫-২০২৭ ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে পাঁচ ম্য়াচ খেলেছে ভারত।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। শুভমন গিলের নেতৃত্বে ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। ওভালে শেষ দিনে ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ভারতের দরকার ছিল মাত্র ৪ উইকট। আর সেই লড়াইয়েই বাজিমাত করেছে শুভমন গিলের দল। ৬ রানে জয় ছিনিয়ে নেওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে ভারত।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। ২০২৫-২০২৭ ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে পাঁচ ম্য়াচ খেলেছে ভারত। জয়ের শতকরা হার তাঁদের ৪৬.৬৬। ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করার ফলে স্টোকসদের টেক্কা দিয়ে দিয়েছে গিল বাহিনী। ইংল্যান্ড ক্রিকেট দল ৪ নম্বরে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে। তাদের জয়ের শতকরা হার ৪৩.৩৩। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ১০০। তারাই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁদের জয়ের শতকরা হার ৬৬.৬৬।

ওভাল টেস্টে শেষ দিনে ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ক্রিজে ছিলেন জেমি স্মিথ ও জেমি ওভারটন। কিন্তু দিনের শুরুতেই জেমি স্মিথের উইকেট খোয়ানোর পর চাপ বেড়ে যায় ইংল্যান্ডের। তার মধ্যে ক্রিস ওকস চোটিল ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ এরপর ফিরিয়ে দেন জস টাংকে। সিরাজ ফিরিয়ে দেন ওভারটনকে। এরপর লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ক্রিস ওকস মাঠে নামেন হাতে স্লিং নিয়েই। উল্টোদিকে গাস অ্য়াটকিন চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি। মহম্মদ সিরাজ উইকেট ভেঙে ভারতের জয় নিশ্চিত করে দেন।

ডেল স্টেন কিছুদিন আগে সোশ্য়াল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন যে তিনি মনে করেন মহম্মদ সিরাজ পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নেবেন ইনিংসে। সেই মতই ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে সিরাজ পাঁচ উইকেট নেন। প্রোটিয়া কিংবদন্তি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'সিরাজ পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নেবে।' ম্যাচের শেষবেলায়, দ্বিতীয় ইনিংসে সিরাজ পাঁচ উইকেট তো নিলেনই, দলকে ম্যাচও জিতিয়ে, সিরিজ় ড্র করতে সাহায্য করেন। তারপরেই স্টেইনের সেই পাঁচদিন পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দিয়ে সিরাজ লেখেন, 'আপনি যা চেয়েছিলেন, আমি তাই দিলাম। আপনার তরফ থেকে এইটা আসায় বড় ব্যাপার।' সিরাজ গত সিরিজে ২৩ উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ড সফরে গিয়ে এক সিরিজে সর্বাধিক উইকেট এটিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget