এক্সপ্লোর

IND vs NZ ODI: জাতীয় দলের জার্সিতে ফিরছেন শামি? কিউয়িদের বিরুদ্ধেই কি মাঠে নামবেন?

IND vs NZ ODI: চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শামিকে। কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এছাড়া বারবার চোট আঘাতের জন্য ফর্মও হারিয়েছিলেন।

মুম্বই: জাতীয় দলের জার্সিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের হয়ে এরপর থেকে আর কোনও টুর্নামেন্টে মহম্মদ শামিকে খেলতে দেখা যায়নি। কিন্তু এবার কি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অভিজ্ঞ ডানহাতি পেসারকে ফের নীল জার্সিতে খেলতে দেখা যাবে? সম্ভাবনা কিন্তু তেমনই দেখা যাচ্ছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শামিকে। কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এছাড়া বারবার চোট আঘাতের জন্য ফর্মও হারিয়েছিলেন। তবে NDTV-র খবরের সূত্র অনুযায়ী আগামী জানুয়ারি মাসে হতে চলা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মহম্মদ শামি ফিরতে পারেন দলে।

বিসিসিআই সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেটে শামি ধারাবাহিকভাবে গত ২-৩ মাস ধরে খেলছেন। আর পারফর্মও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''মহম্মদ শামিকে নিয়ে আলোচনা চলছেই। ওকে আমরা হিসেবের খাতা থেকে বাদ রাখিনি কখনওই। কিন্তু ওর ফিটনেসটাই একমাত্র ইস্যু। কিন্তু মাঠে নামলেই উইকেট তুলতে শামি ওস্তাদ। এটা বলা ভুল হবে যে ওকে হিসেবের খাতায় রাখা হয়নি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শামিকে খেলানো হতে পারে। ২০২৭ বিশ্বকাপেও শামির খেলা সম্ভব।''

শামি বর্তমানে বাংলার জার্সিতে বিজয় হাজারে ট্রফি খেলছেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে খেলেছিলেন শামি। বুমরাকে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সামনেই, তার জন্য ওয়ার্কলোড ইস্যু হতে পারে। তাই বুমরাকে আপাতত ওয়ান ডে ফর্ম্য়াট থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি থেকে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বুমরার সঙ্গে হার্দিক পাণ্ড্যকেও হয়ত বিশ্রাম দেওয়া হবে। কারণ ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের, আর তারপরই বিশ্বকাপের আসর শুরু।

বিসিসিআই সূত্রে খবর, বুমরার ওয়ার্কলোড এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। দলের বোলিং লাইন আপের প্রধান অস্ত্র তিনি। কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন। তাই ওয়ান ডে সিরিজে এখন আর খেলানো হবে না ডানহাতি পেসারকে। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ভারতীয় দলে ছিলেন না বুমরা। হার্দিক পাণ্ড্য এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন সদ্য শেষ হওয়া প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই। এই পরিস্থিতিতে ম্য়াচ ফিট থাকতে শুধুমাত্র বঢোদরার হয়ে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন হার্দিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget