এক্সপ্লোর

IND vs SA: রায়পুরে সিরিজ় জয়ের লক্ষ্যে নামা ভারতীয় দল একাদশে কোনও বদল ঘটাবে? প্রোটিয়া দলে ফিরবেন বাভুমা?

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

রাঁচি: টানটান ম্যাচের শেষ ওভারে রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। বুধবার সিরিজ় জয়ের লক্ষ্য়ে দ্বিতীয় ওয়ান ডেতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় একাদশে কি কোনও বদল ঘটবে? প্রোটিয়াদের একাদশই বা কেমন হতে চলেছে?

দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডেতে তাঁদের অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছিল। তাঁর পাশাপাশি দলের ফ্রান্টলাইন স্পিনার কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। কিন্তু কাদের বদলে তাঁরা সুযোগ পাবেন? মহারাজের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা আন্দাজ করা যায়। প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজকে একাদশে দেখা যেতে পারে। তবে বাভুমার ক্ষেত্রে সিদ্ধান্তটা খানিকটা কঠিন।

গত ম্যাচে কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন, প্রোটিয়াদের হয়ে দুই কিপার-ব্যাটারই খেলেছিলেন। দুইজনেই আবার ওপেনও করেন। তাই এই দুই তারকার একজনের বদলে বাভুমাকে দেখা যেতে পারে। আবার ডিকক বেশ ভাল ফর্মেও রয়েছেন। তাই ডেওয়াল্ড ব্রেভিসের জায়গায়ও মিডল অর্ডারে বাভুমার খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় দলেও বদলের সুযোগ যে নেই তা নয়। রুতুরাজ গায়কোয়াড় মিডল অর্ডারে সুযোগ পেলেও, খুব বড় রান পাননি। অপরদিকে, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হয়েও বল হাতে তেমন ওভারই করেননি। তাই সুন্দরের বদলে আরেক বাঁ-হাতি ঋষভ পন্থকে মিডল অর্ডারে সুযোগ দিয়ে দেখা হতেই পারে। তবে ভারতীয় দল সাধারণত একটি সুযোগ দেওয়ার পরেই সুন্দরদের বদল করতে তেমন আগ্রহী নাও হতে পারে, বিশেষ করে যেখানে দল গত ম্যাচে জয় পেয়েছিল। সেই কারণেই রাঁচির মতো একাদশ নিয়েও কিন্তু রায়পুরেও মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।

এই ম্যাচে দুই দলের হয়ে নজর থাকবে দুই ফাস্ট বোলারের দিকে। তাঁরা হলেন হর্ষিত রানা ও নান্দ্রে বার্গার। প্রথম ওয়ান ডেতে অল্প সময় বল স্যুইং হলেও রিকেলটন এবং ডিকক, দুইজনকেই সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন হর্ষিত। তিনি ম্যাচে মোট তিন উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে নান্দ্রে বার্গারও নতুন বলে সাফল্য এনে দেন। ভারতীয় টপ অর্ডারের বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে সমস্যার কথা নতুন নয়। তাই তিনি কিন্তু এই ম্যাচে ফোকাসে থাকবেন।      

Frequently Asked Questions

দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দলে কি কোনো পরিবর্তন দেখা যাবে?

যদি ভারতীয় দল জয়ী দল নিয়েই খেলতে আগ্রহী থাকে, তাহলে সম্ভবত কোনো পরিবর্তন হবে না। তবে রুতুরাজ গায়কোয়াড় বা ওয়াশিংটন সুন্দরের বদলে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হতে পারে।

দক্ষিণ আফ্রিকা দলে কি টেম্বা বাভুমা ও কেশব মহারাজ ফিরবেন?

হ্যাঁ, দ্বিতীয় ওয়ানডেতে টেম্বা বাভুমা ও কেশব মহারাজের ফেরার সম্ভাবনা প্রবল। মহারাজের পরিবর্তে প্রেনেলান সুব্রায়েন খেলতে পারেন।

দক্ষিণ আফ্রিকার একাদশে বাভুমার অন্তর্ভুক্তির সম্ভাবনা কেমন?

কুইন্টন ডিকক বা রায়ান রিকেলটনের একজনের বদলে বাভুমার খেলার সম্ভাবনা আছে। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিসের জায়গায় মিডল অর্ডারেও তিনি খেলতে পারেন।

দ্বিতীয় ওয়ানডেতে কোন দুই ফাস্ট বোলারের উপর নজর থাকবে?

এই ম্যাচে হর্ষিত রানা এবং নান্দ্রে বার্গারের উপর নজর থাকবে। হর্ষিত প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন, আর বার্গার নতুন বলে সাফল্য এনে দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget