এক্সপ্লোর

IND vs SA 2nd ODI: রায়পুর সিরিজ় জয়ের হাতছানি, নতুন স্টেডিয়ামে ভারতের রেকর্ড কেমন? ২২ গজই বা কেমন হবে?

India vs South Africa: আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে রয়েছে ভারত।

রায়পুর: রাঁচিতে শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে টানটান লড়াই। শেষমেশ ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার পড়শি রাজ্যের রায়পুরে সিরিজ় পকেটে পুরে নেওয়ার হাতছানি কেএল রাহুলদের সামনে।

বুধবার, ৩ ডিসেম্বর দিনরাতের এই ম্য়াচের আগে ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই শহরে পৌঁছে গিয়েছে। শহীদ বীরনারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্য়াচ। এই স্টেডিয়ামে খুব বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলাই হয়নি। ভারতীয় দল এখানে কেবল একটিমাত্র ম্যাচই খেলা হয়েছিল। সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে মাত্র ১০৮ রানে অল আউট করে দিয়ে ভারত ২০ ওভারের মধ্যেই আট উইকেট হাতে রেখে জয় পেয়েছিল।

এছাড়া এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচেও ২০ রানে জয় পায় ভারতীয় দল। এবার দেখার পালা ভারত এই মাঠে তিনে তিন করতে পারে কি না। এই মাঠের পিচ কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটিং সহায়ক নয় বরং বেশ ভারসাম্যযুক্ত। পিচ থেকে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়েই বেশ খানিকটা মদত পায়। তাই বুধবার এক টানটান ব্যাট বলের লড়াই দেখার সম্ভাবনা প্রবল।   

এই ম্যাচে ভারতীয় দল নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, সেইদিকে অনেকেরই নজর থাকবে। বদল হলেও একাদশে একটিমাত্র বদলই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন সুন্দরের বদলে রায়পুরে ভারতীয় দলে ঋষভ পন্থের কামব্যাক হলেও হতে পারে। তবে সেটা সময়ই বলবে। বুধবার সিরিজ় জয়ের লক্ষ্যেই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবেন বিরাটসহ গোটা ভারতীয় দল। তার আগে রায়পুরে পৌঁছে গেলেন কোহলি, রাহুল, রোহিতরা। 

 

সেখানে হোটেলে পৌঁছতেই কোহলিকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি মহাতারকা ক্রিকেটার হোটেলে ঢুকতেই একঝাঁক মানুষ তাঁকে ঘিরে ধরে। তবে তারা প্রাপ্ত বয়স্ক নয়, তারা হল একদল কচিকাচা। সকলের হাতেই ছিল লাল গোলাপ। কোহলিকে কার্যত ঘিরে ধরে সকলেই সেই লাল গোলাপ তাঁর হাতে তুলে দেন। কচিকাচাদের এই ভালবাসা যে কোহলিকে কতটা আনন্দিত করেছে. তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget