এক্সপ্লোর

IND vs SA: ভুবনেশ্বরকে টেক্কা দেওয়ার হাতছানি, আজই কি নতুন রেকর্ডের মালিক হবেন অর্শদীপ?

Arshdeep Singh: সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। আজ গকেবেরহাতে দ্বিতীয় ম্য়াচে মুখোমখি হতে চলেছে ২ দল।

গকেবেরহা: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের বিজয়রথ অব্যাহত। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল প্রথম টি-টোয়েন্টিতে (T20 Cricket) দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। আজ গকেবেরহাতে দ্বিতীয় ম্য়াচে মুখোমখি হতে চলেছে ২ দল। আর এই ম্য়াচেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ভুবনেশ্বর কুমারের (Bhuvneswar Kumar) রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ থাকছে তরুণ বাঁহাতি পেসারের সামনে। 

আর পাঁচটি উইকেট পেলেই এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হবেন অর্শদীপ সিংহ। চলতি বছর এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নেমে মোট ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন অর্শদীপ। সেরা বোলিং পারফরম্য়ান্স ছিল ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট। অন্য়দিকে ভুবনেশ্বর কুমার ৩২ ম্য়াচে মোট ৩৭ উইকেট নিয়েছিলেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২০২২ সালে। মাত্র ৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি অভিজ্ঞ ভারতীয় পেসার। আর পাঁচটি উইকেট নিলেই ভুবির রেকর্ড ভেঙে নিজে নতুন রেকর্ড গড়বেন অর্শদীপ। যদি রবিবার এই রেকর্ড নাও গড়তে পারেন অর্শদীপ। তবে আরও দুটো ম্য়াচ পাবেন চলতি সিরিজে তরুণ পেসার। বিশ্বক্রিকেটে এই রেকর্ডের মালিক যদিও উগান্ডার আল্ফেস রামজানির। তিনি এক ক্যালেন্ডার বর্ষে ৩০ ম্য়াচে ৫০ উইকেট নিয়েছিলেন গত বছর। 

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মারক্রাম ইনিংসের শুরুতেই প্রথম ওভারে অর্শদীপ সিংহের বিরুদ্ধে দুইটি চার হাঁকান। তবে ঠিক তার পরের বলেই মারক্রামকে সাজঘরে ফেরান অর্শদীপ। নিজের ৩ ওভারের স্পেলে ২৫ রান খরচ করে ১ উইকেট নেন পঞ্জাবের বাঁহাতি তরুণ পেসার। সেদিনের ম্য়াচে

ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জুর শতরানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। তিলক ভার্মা ম্য়াচে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৭ বলে ২১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৪১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে সফল বোলার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। ২ জনেই তিনটি করে উইকেট নেন। চার ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget