এক্সপ্লোর

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে, কিন্তু কেন?

IND vs SA: এদিকে, টেস্ট সিরিজে খেলার পর ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টও একটা বড় ইস্যু।

মুম্বই: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্য়াচ হারলে বা ড্র করলেও সিরিজ খোয়াতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ কলকাতা টেস্টে লজ্জার হার হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। টেস্ট সিরিজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজেই ভারতীয় দল হয়ত নাও পেতে পারে ২ তারকা ক্রিকেটারকে। তাঁরা হলেন হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরা। 

এশিয়া কাপ ২০২৫ চলাকালিন আচমকাই চোট পেয়েছিলেন হার্দিক। এরপর ফাইনালে তিনি খেলতে পারেননি। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি বঢোদরার এই তারকা অলরাউন্ডারকে। এখনও তিনি রিহ্যাবেই আছেন বলে খবর। বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন যে এই মুহূর্তে হার্দিককে ফেরানোর কোনও তাড়া করছেন না তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই সেই ফর্ম্য়াটেই হার্দিককে খেলানোর দিকে ফোকাস করছে বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট।এ

এদিকে, টেস্ট সিরিজে খেলার পর ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টও একটা বড় ইস্যু। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ডানহাতি পেসারকে। তাঁকে কুড়ির ফর্ম্যাটে শুধুমাত্র খেলানো হয়েছিল।

সিংহাসন হারালেন রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ়ে দুরন্ত ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন রোহিত । সেই সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন রোহিত শর্মা। আইসিসি-র ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি । যদিও তার কয়েক সপ্তাহ পরই সেই সিংহাসন হারালেন রোহিত। দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি। শীর্ষে উঠে এলেন নিউজ়িল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডারিল মিচেল। ওয়ান ডে ক্রিকেটে তাঁর সপ্তম সেঞ্চুরিওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি । মিচেলের মোট পয়েন্ট ৭৮২। রোহিত মাত্র এক পয়েন্ট পিছিয়ে । ৭৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হিটম্যান। উল্লেখ্য, নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নার ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget