এক্সপ্লোর

Tilak Mukesh T20 Debut: স্বপ্নপূরণ! ভারতের হয়ে অভিষেক ঘটাচ্ছেন তিলক, টি-টোয়েন্টি ডেবিউ মুকেশের

Mukesh Kumar: ক্যারিবিয়ান সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের টেস্ট এবং ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন মুকেশ কুমার। এবার টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটাচ্ছেন তিনি।

ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের টেস্ট এবং ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। এবার টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটাচ্ছেন তিনি। অপরদিকে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 1st T20I) টিম ইন্ডিয়া র হয়ে অভিষেক ঘটাচ্ছেন তিলক ভার্মা (Tilak Varma)।

বিসিসিআইয়ের তরফে টসের আগেই তিলক এবং মুকেশের অভিষেক ঘটানোর কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে বিসিসিআইয়ের তরফে লেখা হয়, 'টিম ইন্ডিয়ার তরফে আজ দুইজন অভিষেক ঘটাচ্ছেন। তিলক ভার্মা এবং মুকেশ কুমার আজ ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটাচ্ছেন। ভাল পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা রইল।'

 

তিলক আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ঘটানোর পর থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন। তাঁর টি-টোয়েন্টি রেকর্ডও বেশ ভাল। বাঁ-হাতি এই ব্যাটার ৪৭টি বিশ ওভারের ম্যাচে ৩৭.৩১ গড়ে ও ১৪২-র অধিক স্ট্রাইক রেটে ১৪১৮ রান করেছেন। অপরদিকে, টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের একাধিক তারকা বোলার অনুপস্থিত। যশপ্রীত বুমরা আয়ারল্যান্ড সিরিজে দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরবেন। মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দেওয়া হয়েছে বিশ্রাম। এই সুযোগে মুকেশ কুমার জাতীয় দলের জার্সি গায়ে নিজের টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়ে ফেললেন।

বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ ৩৩টি বিশ ওভারের ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনেছিল। তাঁদের হয়ে মুকেশ ১০ ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন। টেস্ট এবং ওয়ান ডে অভিষেকে বেশ ভালই পারফর্ম করেছিলেন মুকেশ। এবার তাঁর সামনে টি-টোয়েন্টিতেও বল হাতে পারফর্ম করার সুযোগ রয়েছে। তিনি প্রথম ইনিংসে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। তাই প্রথমে টিম ইন্ডিয়াকে বোলিং করতে দেখা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ওয়ান ডে ম্যাচ খেলার ফিটনেসই নেই? বিশ্বকাপের আগে রাহুল, শ্রেয়স ভারতের চিন্তা বাড়াচ্ছেন

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget