এক্সপ্লোর

Vijay Shankar Retirement: ৭ বছর আগে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন, অভিমানেই কি অবসর বিজয়ের?

Vijay Shankar Retirement: ২০১৯ বিশ্বকাপেই দেশের জার্সিতে শেষবার খেলতে দেখা গিয়েছিল বিজয় শঙ্করকে। দেশের জার্সিতে খেলেছেন ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।

চেন্নাই: ২০১৯ বিশ্বকাপের স্কোয়াড (World Cup Squad) ঘোষণার সময়ই তাঁর নাম দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। ফর্মে থাকা আম্বাতি রায়াডুকে স্কোয়াডে না রেখে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল বিজয় শঙ্করকে (Vijay Shankar)। তামিলনাড়ুর এই অলরাউন্ডারের নাম ঘোষণার সময় তৎকালিন নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রধান জানিয়েছিলেন যে থ্রি ডায়মেনশনাল ক্ষমতা রয়েছে। অর্থাৎ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টে সমানভাবে কার্যকরী এই তমকাই দেওয়া হয়েছিল, যদিও টুর্নামেন্টে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিজয় শঙ্কর। চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন। অবশেষে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বিজয় শঙ্কর।

২০১৯ বিশ্বকাপেই দেশের জার্সিতে শেষবার খেলতে দেখা গিয়েছিল বিজয় শঙ্করকে। দেশের জার্সিতে খেলেছেন ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। আইপিএলে ২০১৪ মরশুম থেকে খেলেছেন। যদিও এই মরশুমে কোনও দলের হয়েই খেলছেন না শঙ্কর। কোনও দলই তাঁকে নেয়নি। ব্রাত্য হয়েই কি এবার কড়া সিদ্ধান্তটা নিয়ে ফেললেন বিজয়? নিজের সােশ্যাল মিডিয়ায় ৩৫ বছরের অলরাউন্ডার বিশাল বিবৃতি দিয়েছেন অবসর প্রসঙ্গে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর পেছনে বিদেশের লিগে যে তিনি খেলতে চাইছেন, সেই ইচ্ছের কথাও জানিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Shankar (@vijay_41)

ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের ২০১২ সালে। ২০২৫ সালে ত্রিপুরার হয়ে খেলা শুরু করেন। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭ ম্যাচে ঝুলিতে পুরেছেন ৪২৫৩ রান। ৪৩টি উইকেটও নিয়েছেন। ১১২টি লিস্ট  এ ম্যাচে ২৭৯০ রান করার সঙ্গে সঙ্গে ৭৩ উইকেট নিয়েছেন। এছাড়া ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫৮৩ রান ও ৩৮ উইকেট সংগ্রহ করেছেন।

নিজের বার্তায় ২০১৯ বিশ্বকাপে নিজের প্রথম বলে উইকেট পাওয়া থেকে ভারতের ৫০০ তম ওয়ান ডে ম্য়াচে শেষ ওভারে বল করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন এই ডানহাতি অলরাউন্ডার। তিনি লিখেছেন, 'ক্রিকটই সবসময় আমার জীবন। ১০ বছর বয়সে যখন খেলা শুরু করেছিলাম, তখন ভাবিনি ২৫ বছর পর আমি প্রতিটি স্তরে ও দেশের হয়ে সর্বোচ্চ স্তরে খেলার সৌভাগ্য অর্জন করব। দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের এবং আনন্দের মুহূর্ত।'

Advertisement

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget